“ইরানকে পরমাণু অস্ত্রধারী হতে দেব না”— কাতার সফরে কড়া বার্তা ট্রাম্পের

ইরানকে পরমাণু অস্ত্রধারী হতে দেব না! মধ্যপ্রাচ্যে সফরের অংশ হিসেবে কাতারে পৌঁছে কূটনৈতিক ব্যস্ততায় দিন কাটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লুসাইল প্রাসাদে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে…

May 15, 2025
1 min read

ইরানকে পরমাণু অস্ত্রধারী হতে দেব না!

মধ্যপ্রাচ্যে সফরের অংশ হিসেবে কাতারে পৌঁছে কূটনৈতিক ব্যস্ততায় দিন কাটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লুসাইল প্রাসাদে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ট্রাম্প। সবার আগে উঠে এল ইরান প্রসঙ্গ। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিলেন, “ইরানকে কোনও অবস্থাতেই পরমাণু অস্ত্রধারী হতে দেব না।”

তিনি বলেন, “আমরা চাই ইরান শান্তিপূর্ণ পথে উন্নত হোক। কিন্তু ওরা বারবার যুদ্ধের দিকে ঝোঁকে, পরিস্থিতিকে অস্থির করে তোলে। সেটা আর হতে দেব না।” একই সঙ্গে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনরায় আলোচনার পথও খোলা রাখার ইঙ্গিত দেন ট্রাম্প।

কাতারের প্রশংসায় ট্রাম্প

বুধবারের সভায় ট্রাম্প কাতারের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও প্রশংসা প্রকাশ করেন। বলেন, “কাতার আজ অবিশ্বাস্য রকম উন্নত। প্রকৌশল, অবকাঠামো— সব দিক থেকেই দারুণ অগ্রগতি হয়েছে।” আমির আল থানির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “আপনাদের নেতৃত্ব সত্যিই প্রশংসনীয়। দেশের উন্নয়নে আপনার অবদান অনন্য।”

গাজায় পণবন্দি মার্কিন নাগরিকদের মুক্তিতে কাতারের ভূমিকা

ট্রাম্প কাতারকে ধন্যবাদ জানান গাজায় হামাসের হাতে আটক থাকা মার্কিন নাগরিকদের মুক্তিতে সহযোগিতার জন্য। তিনি জানান, এডান আলেকজ়ান্ডারের মুক্তি নিয়ে তিনি আশাবাদী, পাশাপাশি অন্যান্য বন্দিদের মুক্তির ব্যাপারেও কাতারের সহযোগিতা প্রত্যাশা করছেন।

কূটনৈতিক সম্পর্কের শিখরে কাতার-আমেরিকা

মার্কিন প্রেসিডেন্টের মতে, কাতার ও আমেরিকার মধ্যে সম্পর্ক এখন ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে। ট্রাম্পের এই সফরের মূল লক্ষ্য ছিল আরব অঞ্চলে ১ লক্ষ কোটি ডলারের বিনিয়োগ নিশ্চিত করা। সৌদি আরবে গিয়ে তিনি এরই মধ্যে ৬০ হাজার কোটি ডলারের চুক্তি সম্পন্ন করেছেন, যার মধ্যে রয়েছে ১৪,২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম ক্রয়।

কাতার থেকেও বড় অঙ্কের বিনিয়োগ এবং প্রতিরক্ষা চুক্তির কথা উঠে এসেছে। সূত্রের দাবি, কাতার যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যে ১৬০টির বেশি বিমান এবং ড্রোন কিনবে। আবার আল জাজিরার তথ্য অনুযায়ী, এই অঙ্ক হতে পারে ৯৬ বিলিয়ন ডলারে ২১০টি বিমান।

বিশ্বকাপ স্মারকে স্বাক্ষর ও ক্রীড়া-সম্পর্ক

নৈশভোজের শেষে ট্রাম্প ও কাতারের আমির একসঙ্গে স্বাক্ষর করেন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের স্মারকে। এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনে কাতারের সফলতার প্রশংসা করে ট্রাম্প বলেন, “এত ছোট একটা দেশ এত বড় আয়োজন সফলভাবে করেছে— এটা অভূতপূর্ব।”

পাকিস্তানি ভাইবোনদের উদ্দেশে রণবীরের পোস্ট কেন মুছলেন? বিতর্কের মধ্যে সাফাই দিলেন অভিনেতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *