বিশ্বকাপের আগে ধাক্কা প্রোটিয়াদের, চোটে ছিটকে গেলেন দু’জন, নতুন মুখ দলে

বিশ্বকাপের আগে ধাক্কা প্রোটিয়াদের! টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড়সড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে বিশ্বকাপে আর খেলতে পারবেন না টনি ডি জর্জি এবং ডোনোভান ফেরেইরা। বাধ্য হয়েই শেষ মুহূর্তে দল…

January 23, 2026
1 min read

বিশ্বকাপের আগে ধাক্কা প্রোটিয়াদের!

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড়সড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে বিশ্বকাপে আর খেলতে পারবেন না টনি ডি জর্জি এবং ডোনোভান ফেরেইরা। বাধ্য হয়েই শেষ মুহূর্তে দল বদল করতে হল প্রোটিয়াদের। তাঁদের জায়গায় বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবসকে।

ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ় চলাকালীন ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান ওপেনার ডি জর্জি। অন্য দিকে, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে খেলতে গিয়ে কলারবোনে চিড় ধরেছে ফেরেইরার। এই দুই ক্রিকেটারকে রেখেই প্রথমে বিশ্বকাপ দল ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। কিন্তু চিকিৎসকদের মতে, বিশ্বকাপ শুরুর আগে তাঁদের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই। সেই কারণেই শেষ পর্যন্ত দু’জনকেই দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডি জর্জির বদলে ওপেনার হিসেবে দলে ঢুকেছেন রায়ান রিকেলটন। আর মিডল অর্ডারে ফেরেইরার জায়গায় নেওয়া হয়েছে ট্রিস্টান স্টাবসকে। উল্লেখযোগ্য বিষয় হল, সাম্প্রতিক ফর্ম খুব একটা ভাল না থাকায় শুরুতে এই দুই ক্রিকেটারকে বিশ্বকাপের প্রাথমিক দল থেকে বাইরে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে পরিস্থিতির চাপে এবার তাঁদেরই ভরসা করতে হচ্ছে প্রোটিয়াদের।

এ দিকে আরও একটি দুশ্চিন্তার খবর রয়েছে দক্ষিণ আফ্রিকা শিবিরে। ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে গিয়ে পেশিতে চোট পেয়েছেন দলের অভিজ্ঞ ব্যাটার ডেভিড মিলার। সেই কারণে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ়ে খেলতে পারবেন না তিনি। আপাতত তাঁর চোটের দিকে কড়া নজর রাখছে মেডিক্যাল টিম। মিলার বিশ্বকাপে খেলতে পারবেন কি না, তা নির্ভর করছে তাঁর সুস্থ হয়ে ওঠার গতির উপর। দলের জন্য এটি নিঃসন্দেহে বাড়তি চিন্তার কারণ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ডি-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯ ফেব্রুয়ারি কানাডার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর ১১ ফেব্রুয়ারি আফগানিস্তান, ১৪ ফেব্রুয়ারি নিউ জ়িল্যান্ড এবং ১৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে গত বারের ফাইনালিস্টরা। চোট-আঘাতের এই ধাক্কা সামলে কতটা ছন্দে ফিরতে পারে প্রোটিয়ারা, এখন সেটাই দেখার।

‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *