লক্ষ্মীর ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিবস উদ্‌যাপন, নিয়মিত যোগাভ্যাসের বার্তা লক্ষ্মীরতন শুক্লর

লক্ষ্মীর ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিবস উদ্‌যাপন! আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার বিশেষ আয়োজন করা হল লক্ষ্মীরতন শুক্লর ক্রিকেট অ্যাকাডেমিতে। প্রতি বছরের মতো এ বারও ক্রিকেট শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যোগ দিবস…

June 21, 2026
0 min read

লক্ষ্মীর ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিবস উদ্‌যাপন!

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার বিশেষ আয়োজন করা হল লক্ষ্মীরতন শুক্লর ক্রিকেট অ্যাকাডেমিতে। প্রতি বছরের মতো এ বারও ক্রিকেট শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যোগ দিবস পালন করলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান কোচ লক্ষ্মীরতন শুক্ল।

শুধু একটি দিনের মধ্যে যোগাভ্যাসকে সীমাবদ্ধ না রেখে প্রতিদিনের জীবনের অংশ করে তোলার পরামর্শ দিয়েছেন লক্ষ্মী। তাঁর মতে, একজন ক্রীড়াবিদের শারীরিক সক্ষমতা ও মানসিক ভারসাম্য বজায় রাখতে যোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এ দিন হাওড়ায় অবস্থিত তাঁর অ্যাকাডেমিতে ক্রিকেট শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন যোগাসন করেন লক্ষ্মীরতন নিজেও। খেলাধুলার পাশাপাশি শরীর ও মনকে সুস্থ রাখতে যোগাভ্যাসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডেও বড় আকারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই দিনে লক্ষ্মীর অ্যাকাডেমিতেও পালিত হয় যোগ দিবস।

লক্ষ্মীরতন শুক্ল বলেন, ‘‘এটা শুধু এক দিনের বিষয় নয়। প্রতিদিন যোগাভ্যাস করা উচিত। আমার অ্যাকাডেমিতে প্রতি বছর আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। ভারতের যোগ ব্যায়ামকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। পাশাপাশি রাজ্যে এত সুন্দর আয়োজন করার জন্য মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ।’’

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা লক্ষ্মীরতন শুক্ল বর্তমানে বাংলার ক্রিকেট দলের কোচ। এর আগে তিনি রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। ক্রিকেট প্রশিক্ষণের পাশাপাশি তরুণ খেলোয়াড়দের জীবনযাত্রায় শৃঙ্খলা ও ফিটনেসের গুরুত্ব বোঝাতে নিয়মিত বিভিন্ন উদ্যোগ নেন তিনি।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *