ব্লাশ নয়, এখন মেকআপে ‘টিন্ট’-এর জাদু!!
মেকআপের জগতে এখন সবচেয়ে বড় ট্রেন্ড ‘নো-মেকআপ মেকআপ লুক’। ভারী ফাউন্ডেশন বা গাঢ় ব্লাশের বদলে এখন অনেকেই বেছে নিচ্ছেন এমন প্রসাধনী, যা ত্বকের স্বাভাবিক সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে। সেই কারণেই গত কয়েক বছরে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে টিন্ট। বিশেষ করে তরুণ প্রজন্মের মেকআপ কিটে এটি এখন প্রায় অপরিহার্য।
টিন্ট কী?
টিন্ট হল হালকা, আধা-স্বচ্ছ রঙযুক্ত প্রসাধনী, যা ত্বক বা ঠোঁটে খুব স্বাভাবিক রঙের আভা এনে দেয়। এটি ত্বকের সঙ্গে সহজেই মিশে যায়, ফলে আলাদা করে ভারী মেকআপের স্তর চোখে পড়ে না। বরং মনে হয়, ত্বকের নিজস্ব উজ্জ্বলতাই আরও বেড়ে গিয়েছে।
কী ধরনের টিন্ট পাওয়া যায়?
মূলত তিন ধরনের টিন্ট বেশি ব্যবহার করা হয়—
- লিপ টিন্ট: ঠোঁটে স্বাভাবিক গোলাপি বা লালচে আভা আনে। লিপস্টিকের মতো ভারী নয়, আবার লিপ বামের থেকেও বেশি রঙিন।
- চিক টিন্ট: গালে প্রাকৃতিক ব্লাশের মতো আভা তৈরি করে।
- স্কিন টিন্ট বা টিন্টেড ময়েশ্চারাইজ়ার: হালকা কভারেজ দিয়ে ত্বকের অসম রং কিছুটা ঢেকে উজ্জ্বল ও মসৃণ লুক দেয়।
ব্লাশের সঙ্গে টিন্টের পার্থক্য কী?
ব্লাশ সাধারণত মেকআপের শেষ ধাপে ব্যবহার করা হয় এবং গালে স্পষ্ট রঙের ছাপ তৈরি করে। অন্যদিকে টিন্ট ত্বকের সঙ্গে মিশে গিয়ে অনেক বেশি স্বাভাবিক আভা দেয়। তাই দিনের বেলার অফিস, কলেজ বা ক্যাজ়ুয়াল আউটিংয়ের জন্য এটি অনেকের প্রথম পছন্দ।
টিন্টেড ময়েশ্চারাইজ়ার কেন জনপ্রিয়?
সাধারণ ময়েশ্চারাইজ়ার শুধু ত্বক আর্দ্র রাখে। কিন্তু টিন্টেড ময়েশ্চারাইজ়ার একই সঙ্গে হালকা কভারেজও দেয়। ফলে আলাদা ফাউন্ডেশন ব্যবহার না করেও মুখ সতেজ ও সমান দেখায়। যারা প্রতিদিন ভারী মেকআপ করতে চান না, তাঁদের জন্য এটি দারুণ বিকল্প।
কী ভাবে ব্যবহার করবেন?
চিক বা লিপ টিন্ট
- পরিষ্কার ও ময়েশ্চারাইজ় করা ত্বকে ব্যবহার করুন।
- গালের উঁচু অংশে ২-৩ ফোঁটা লাগিয়ে আঙুল, স্পঞ্জ বা বিউটি ব্লেন্ডার দিয়ে দ্রুত ব্লেন্ড করুন।
- চাইলে নাকের ডগায় সামান্য ব্যবহার করলে আরও প্রাকৃতিক ‘সান-কিসড’ লুক পাওয়া যায়।
- একই টিন্ট ঠোঁটেও ব্যবহার করা যায়, যদি সেটি লিপ-অ্যান্ড-চিক টিন্ট হয়।
টিন্টেড ময়েশ্চারাইজ়ার
- মুখ পরিষ্কার করে প্রথমে সাধারণ ময়েশ্চারাইজ়ার লাগান।
- এরপর অল্প পরিমাণ টিন্টেড ময়েশ্চারাইজ়ার সারা মুখে লাগিয়ে ভেজা বিউটি ব্লেন্ডার বা আঙুল দিয়ে সমানভাবে মিশিয়ে নিন।
- প্রয়োজনে শেষে হালকা কমপ্যাক্ট ব্যবহার করতে পারেন।
কারা ব্যবহার করতে পারেন?
টিন্ট প্রায় সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায়। তবে—
- তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ওয়াটার-বেসড বা ম্যাট ফিনিশ টিন্ট ভালো।
- শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং বা ডিউই ফিনিশ টিন্ট বেশি উপযোগী।
অল্প সময়ে সতেজ, স্বাভাবিক এবং উজ্জ্বল লুক চাইলে টিন্ট নিঃসন্দেহে আধুনিক মেকআপের অন্যতম কার্যকর প্রসাধনী। ভারী সাজ ছাড়াই মুখে প্রাণবন্ত আভা আনতে এটি এখন বিউটি-প্রেমীদের অন্যতম পছন্দ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?