পেটের সমস্যায় দারুণ কার্যকর তেজপাতার চা! জানুন এর গুণাগুণ ও বানানোর সহজ উপায়

পেটের সমস্যায় দারুণ কার্যকর তেজপাতার চা!! রান্নাঘরে তেজপাতার ব্যবহার আমাদের সবারই জানা। পোলাও, পায়েস বা মাংসের ঝোল—তেজপাতা পড়লেই রান্নার স্বাদ ও গন্ধ হয়ে ওঠে আরও লোভনীয়। তবে শুধু রান্নার স্বাদ…

August 28, 2025
1 min read

পেটের সমস্যায় দারুণ কার্যকর তেজপাতার চা!!

রান্নাঘরে তেজপাতার ব্যবহার আমাদের সবারই জানা। পোলাও, পায়েস বা মাংসের ঝোল—তেজপাতা পড়লেই রান্নার স্বাদ ও গন্ধ হয়ে ওঠে আরও লোভনীয়। তবে শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, তেজপাতার রয়েছে অসাধারণ স্বাস্থ্যগুণও। প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদে তেজপাতার ব্যবহার হয়ে আসছে হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে। এতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন এ, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও অন্যান্য প্রয়োজনীয় খনিজ, যা শরীরকে ভিতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে।

তেজপাতার সঠিক উপকারিতা পেতে এটিকে শুধু রান্নায় মেশানো যথেষ্ট নয়। নিয়মিত তেজপাতার চা পান করলে ডায়াবিটিস থেকে শুরু করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ, এমনকি অন্ত্রের সমস্যার সমাধানেও মিলতে পারে উপকার।

তেজপাতার চায়ের অসাধারণ গুণাগুণ

  1. ডায়াবিটিস নিয়ন্ত্রণে কার্যকর
    তেজপাতার চা শরীরের ইনসুলিনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। টাইপ-২ ডায়াবিটিসে আক্রান্তদের জন্য এটি বিশেষভাবে উপকারী।
  2. শরীর পরিষ্কারে সহায়ক
    শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বের করে দিতে তেজপাতা অসাধারণ কাজ করে। নিয়মিত এই চা পান করলে রক্ত পরিশুদ্ধ হয়, ফলে শরীর থাকে আরও চাঙ্গা।
  3. হজমশক্তি বৃদ্ধি
    তেজপাতার রসে রয়েছে এমন উপাদান যা খাবার হজম করতে সাহায্য করে। যারা দীর্ঘদিন ধরে হজমজনিত সমস্যা বা অন্ত্রের অসুবিধায় ভুগছেন, তাঁদের জন্য তেজপাতার চা নিয়মিত পান করা বিশেষ উপকারী হতে পারে।
  4. হৃদ্‌যন্ত্রকে শক্তিশালী করে
    তেজপাতায় থাকা ক্যাফিক অ্যাসিড রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদ্‌যন্ত্রকে সুস্থ রাখে। এটি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
  5. অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ
    তেজপাতার অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও মাইক্রোব্যাক্টেরিয়াল গুণ ক্ষত সারাতে ও সংক্রমণ প্রতিরোধে দারুণ কার্যকর। সর্দি-কাশির সময় গরম তেজপাতার চা পান করলে দ্রুত আরাম মেলে।

সহজে তেজপাতার চা বানানোর উপায়

একটি পাত্রে এক কাপ জল গরম করে তাতে চারটি তেজপাতা ও সামান্য দারচিনির গুঁড়ো মিশিয়ে নিন। ভালোভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে ছেঁকে নিন। এরপর স্বাদ অনুযায়ী মধু ও লেবুর রস মিশিয়ে গরম গরম পান করুন।

তেজপাতার চা শুধু শরীর সুস্থ রাখতেই নয়, প্রতিদিনের ক্লান্তি দূর করতেও দারুণ সহায়ক। তবে যেকোনও হার্বাল পানীয়র মতোই এটি সীমিত পরিমাণে খাওয়াই ভালো। নিয়মিত এক কাপ তেজপাতার চা আপনার প্রতিদিনের জীবনে এনে দিতে পারে এক নতুন সতেজতা ও সুস্থতা।

গাজায় সাংবাদিক হত্যাকাণ্ডে নেতানিয়াহুর দুঃখপ্রকাশ, ইজরায়েলে যুদ্ধবিরোধী বি

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *