টাক ঢাকতে হেয়ার প্যাচ কতটা নিরাপদ? ভুল ব্যবহারে বাড়তে পারে চুল পড়ার সমস্যা

টাক ঢাকতে হেয়ার প্যাচ কতটা নিরাপদ? টাকের অংশ ঢেকে মাথায় ঘন চুলের লুক দিতে হেয়ার প্যাচ এখন বেশ জনপ্রিয়। অস্ত্রোপচারের প্রয়োজন নেই, ব্যবহারও তুলনামূলক সহজ। কিন্তু দীর্ঘ সময় ধরে ভুল…

August 14, 2026
1 min read

টাক ঢাকতে হেয়ার প্যাচ কতটা নিরাপদ?

টাকের অংশ ঢেকে মাথায় ঘন চুলের লুক দিতে হেয়ার প্যাচ এখন বেশ জনপ্রিয়। অস্ত্রোপচারের প্রয়োজন নেই, ব্যবহারও তুলনামূলক সহজ। কিন্তু দীর্ঘ সময় ধরে ভুল ভাবে ব্যবহার করলে মাথার ত্বক ও চুলের ক্ষতি হতে পারে। এমনকি টাকের পরিধিও বাড়ার আশঙ্কা রয়েছে।

হেয়ার প্যাচ মূলত ‘নন-সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট সিস্টেম’। প্রাকৃতিক বা কৃত্রিম চুলের ছোট একটি অংশ লেস বা পলিউরেথেনের মতো বেসের সঙ্গে যুক্ত থাকে। মেডিক্যাল-গ্রেড আঠা, টেপ অথবা ক্লিপের সাহায্যে সেটি মাথার টাক পড়া অংশে লাগানো হয়। ঠিক ভাবে বসালে প্যাচটি নিজের চুলের সঙ্গে এমন ভাবে মিশে যায় যে সহজে আলাদা করে বোঝা যায় না।

অস্ত্রোপচার না করিয়ে টাক ঢাকার সুবিধার কারণে দিন দিন এর ব্যবহার বাড়ছে। কিন্তু শুধু দেখতে স্বাভাবিক হলেই যে পদ্ধতিটি সব সময় নিরাপদ, এমনটা নয়।

চিকিৎসকের মতে, কোথায় সমস্যা হতে পারে?

চর্মরোগ চিকিৎসক কৌশিক লাহিড়ীর মতে, ক্লিপ বা মেডিক্যাল-গ্রেড টেপ দিয়ে লাগানো হেয়ার প্যাচ সাধারণত নিরাপদ। তবে ভুল ভাবে ব্যবহার করা বা দীর্ঘ সময় একটানা লাগিয়ে রাখলে সমস্যা দেখা দিতে পারে।

সবচেয়ে বড় আশঙ্কাগুলির একটি হল ট্র্যাকশন অ্যালোপেশিয়া। প্যাচ খোলার সময় অতিরিক্ত টান পড়লে আশপাশের চুলের ফলিকল দুর্বল হতে পারে। ফলে চুল পড়া আরও বেড়ে গিয়ে টাকের পরিধি বাড়তে পারে।

আর কী কী সমস্যা হতে পারে?

১. অ্যালার্জি ও ত্বকের সমস্যা: নিম্নমানের আঠা বা টেপ থেকে অ্যালার্জি, চুলকানি, জ্বালা, লালভাব কিংবা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে।

২. ফলিকিউলাইটিস: দীর্ঘ সময় প্যাচ লাগিয়ে রাখলে ঘাম ও আর্দ্রতা আটকে গিয়ে মাথার ত্বকে ফলিকিউলাইটিস হতে পারে। একই সঙ্গে ব্যাক্টেরিয়া বা ছত্রাকের সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে।

৩. আশপাশের চুল উঠে যাওয়া: খুব শক্ত করে ক্লিপ লাগালে প্যাচের চারপাশের স্বাভাবিক চুলে টান পড়তে পারে।

৪. খুশকি ও ত্বকের সমস্যা: দীর্ঘ সময় মাথার ত্বক ঢাকা থাকলে খুশকি বা সেবোরিক ডার্মাটাইটিসের সমস্যা বাড়তে পারে।

৫. অপরিষ্কার প্যাচে সংক্রমণ: প্যাচ, মাথার ত্বক বা ব্যবহৃত সরঞ্জাম ঠিক ভাবে পরিষ্কার না থাকলে সংক্রমণের আশঙ্কা থাকে। সালোঁয় প্যাচ লাগালে পরিচ্ছন্নতার বিষয়টিও বিশেষ ভাবে খেয়াল রাখা জরুরি।

কী ভাবে নিরাপদে ব্যবহার করবেন?

  • মেডিক্যাল-গ্রেড ও হাইপোঅ্যালার্জেনিক আঠা বা টেপ ব্যবহার হচ্ছে কি না নিশ্চিত করুন।
  • প্রয়োজন হলে আগে প্যাচ টেস্ট করে নিন।
  • নির্দিষ্ট সময় অন্তর প্যাচ খুলে মাথার ত্বক পরিষ্কার ও শুকনো রাখুন।
  • ক্লিপ বা টেপ খুব শক্ত করে লাগাবেন না।
  • প্যাচ খোলার সময় ধীরে ও আলতো ভাবে খুলুন।
  • প্যাচ এবং মাথার ত্বক নিয়মিত পরিষ্কার রাখুন।
  • অন্যের প্যাচ, তোয়ালে বা চিরুনি ব্যবহার করবেন না।

মাথার ত্বকে লালভাব, ব্যথা, পুঁজ, অতিরিক্ত চুলকানি বা দুর্গন্ধ দেখা দিলে প্যাচ খুলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

চিকিৎসকের মতে, স্থায়ী ভাবে আঠা দিয়ে লাগানো প্যাচের তুলনায় খুলে ফেলা যায় এমন ক্লিপ-অন প্যাচ তুলনামূলক নিরাপদ। তবে এগজ়িমা, সোরিয়াসিস, ফলিকিউলাইটিস বা মাথায় কোনও ক্ষত থাকলে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভাল।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow
Explore More on These Topics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *