টেক্সাসে হড়পা বানে প্রাণ গেল ৮২ জনের, নিখোঁজ বহু: ‘বিপর্যয়’ ঘোষণা করল হোয়াইট হাউস, দুর্গত এলাকা সফরে যেতে পারেন ট্রাম্প

দুর্গত এলাকা সফরে যেতে পারেন ট্রাম্প! যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশে ভয়াবহ হড়পা বানের ফলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮০। সোমবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কমপক্ষে ২৮ জন শিশু-সহ ৮২ জনের মৃত্যুর…

July 7, 2025
1 min read

দুর্গত এলাকা সফরে যেতে পারেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশে ভয়াবহ হড়পা বানের ফলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮০। সোমবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কমপক্ষে ২৮ জন শিশু-সহ ৮২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ বহু মানুষ, উদ্ধারকাজ চলছে পুরোদমে। পরিস্থিতির ভয়াবহতা দেখে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শুক্রবার তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন।

গত শুক্রবার থেকে টেক্সাসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লাগাতার ভারী বৃষ্টি শুরু হয়। এর জেরে গুয়াদালুপে নদীতে হঠাৎ জলস্তর ভয়ানকভাবে বেড়ে যায়। মাত্র ৪৫ মিনিটে নদীর জল ২৬ ফুট পর্যন্ত বাড়ে। সেই প্রবল জলের তোড়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অনেকেই ভেসে যান। অনেক জায়গায় ঘরবাড়ি, গাড়ি এবং তাবু গুলিও ভেসে গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রাথমিকভাবে শনিবার ২৪ জনের মৃত্যুর খবর জানা গিয়েছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সংখ্যা লাফিয়ে বাড়তে থাকে। সোমবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ায় ৮২। আরও বহু মানুষের এখনও খোঁজ মেলেনি। মৃতদের মধ্যে অনেক শিশু এবং পরিবারও রয়েছে।

বিশেষ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে একটি স্কুলের ছাত্রীরা। সপ্তাহান্তের ছুটিতে তারা একটি ‘সামার ক্যাম্প’-এ অংশ নিতে গিয়েছিল নদীর ধারে। স্থানীয় প্রশাসনের দাবি, প্রায় ২৭ জন ছাত্রীর এখনও কোনও খোঁজ নেই। তাদের খুঁজে পেতে আমেরিকার উপকূলরক্ষী বাহিনী (US Coast Guard) হেলিকপ্টার ও নৌকা নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। আকাশপথেও তল্লাশি চলছে।

কেরভিল শহরের প্রশাসনিক প্রধান ডালটন রাইস জানান, নিখোঁজের সংখ্যা বর্তমানে ৪০-এরও বেশি। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বহু এলাকা এখনও জলমগ্ন। উদ্ধারকারী দলগুলিকে সেখানে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার রাতে বৃষ্টি এতটাই মারাত্মক হয়ে ওঠে যে, অনেকেই সময়মতো সরে আসতে পারেননি। কেউ কেউ তাঁবুতে ঘুমোচ্ছিলেন, কেউ আবার পিকনিক করছিলেন। আচমকা জলস্তর এতটা বেড়ে যাওয়ার ফলে অনেকেই গাড়ি বা তাঁবুর ভিতরেই আটকে পড়েন এবং জলের তোড়ে তলিয়ে যান।

এই ঘটনার পরেই প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। স্থানীয় প্রশাসনের অনুরোধ মেনে হোয়াইট হাউস ‘বিপর্যয়’ ঘোষণা করে। ট্রাম্প জানিয়েছেন, যদি আবহাওয়া ও পরিস্থিতি অনুকূলে থাকে, তবে শুক্রবার তিনি টেক্সাস সফরে যাবেন।

উল্লেখ্য, টেক্সাসের মতো রাজ্যে এমন হড়পা বান বিরল নয়। তবে মাত্র ৪৫ মিনিটে নদীর জলস্তর ২৬ ফুট বেড়ে যাওয়া এক ঐতিহাসিক ঘটনা। প্রশাসনের এক মুখপাত্র জানান, “এত দ্রুত নদীর জল বাড়বে, সেটা কোনও পূর্বাভাসেই ধরা পড়েনি। এমন ঘটনায় সবাই বিস্মিত।”

উদ্ধারকাজ এখনও চলছে। গোটা দেশের নজর এখন টেক্সাসের দিকেই। নিখোঁজদের খোঁজ, আহতদের চিকিৎসা এবং ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে প্রশাসনের পরিকল্পনার দিকেই তাকিয়ে আমজনতা।

শুল্কনীতি নিয়ে কড়া পদক্ষেপ ট্রাম্পের, ১২ দেশকে পাঠানো চিঠি ঘিরে উদ্বেগ—অথচ ভারতের সঙ্গে চুক্তি এখনও অনিশ্চিত

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *