কানের লাল গালিচায় শিল্পের ছোঁয়া, প্রথম দিনেই নজর কাড়লেন আলিয়া

প্রথম দিনেই নজর কাড়লেন আলিয়া! Alia Bhatt আবারও প্রমাণ করলেন, ফ্যাশন মানেই শুধু জাঁকজমক নয়, তার সঙ্গে জড়িয়ে থাকতে পারে শিল্প, ব্যক্তিত্ব আর আত্মবিশ্বাসও। ৭৯তম Cannes Film Festival-এর প্রথম দিনেই…

May 13, 2026
1 min read

প্রথম দিনেই নজর কাড়লেন আলিয়া!

Alia Bhatt আবারও প্রমাণ করলেন, ফ্যাশন মানেই শুধু জাঁকজমক নয়, তার সঙ্গে জড়িয়ে থাকতে পারে শিল্প, ব্যক্তিত্ব আর আত্মবিশ্বাসও। ৭৯তম Cannes Film Festival-এর প্রথম দিনেই নিজের অনন্য সাজে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী।

এ বছর আলিয়া কানে কী পরবেন, তা নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল ফ্যাশন দুনিয়ায়। আর প্রথম দিনেই সেই প্রত্যাশা পূরণ করলেন তিনি। তাঁর পরনের গাউনটি যেন শুধুই পোশাক নয়, এক চলমান ক্যানভাস। বিখ্যাত ডিজাইনার Yash Patil-এর তৈরি সেই পোশাকে ধরা পড়েছে শিল্প আর আধুনিকতার মেলবন্ধন।

করসেট স্টাইল বডিস, স্প্যাগেটি স্ট্র্যাপ এবং সুইটহার্ট নেকলাইনের সঙ্গে গাউনটির নীচের অংশে ছিল ফ্লেয়ার্ড স্কার্টের ছোঁয়া। তবে পুরো সাজের মূল আকর্ষণ ছিল গাউন জুড়ে হাতে আঁকা গার্ডেন পেন্টিং। সাদা কাপড়ের উপর প্যাস্টেল সবুজ, নীল, ল্যাভেন্ডার এবং হলুদের মিশেলে তৈরি ছোট ছোট পাতার নকশা যেন এক বিমূর্ত শিল্পকর্মের আবহ তৈরি করেছিল।

রূপটানের ক্ষেত্রেও নিজের স্বাভাবিক স্টাইলেই থেকেছেন আলিয়া। ভারী মেকআপের বদলে বেছে নিয়েছেন হালকা ডিউয়ি লুক। চুল বাঁধা ছিল এলোমেলো উঁচু খোঁপায়। গয়নাতেও ছিল সংযম— কানে ছোট হিরের দুল আর হাতে একটি আংটি। অতিরিক্ত কিছু নয়, অথচ তাতেই সম্পূর্ণ লুকটি হয়ে উঠেছিল মার্জিত এবং আত্মবিশ্বাসী।

ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, এ বারের কানে আলিয়ার প্রথম উপস্থিতিই বলে দিচ্ছে, আগামী কয়েক দিন আরও নানা চমক অপেক্ষা করছে। লাল গালিচায় তাঁর পরবর্তী অবতার কী হবে, এখন সেদিকেই তাকিয়ে অনুরাগী থেকে ফ্যাশনপ্রেমীরা।

স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *