আলিয়া-রণবীরের স্মৃতিবিজড়িত ‘বাস্তু’!
বলিউড তারকা Ranbir Kapoor তাঁর বহু স্মৃতির বাড়ি ভাড়া দিলেন। বান্দ্রার পালি হিলের বিখ্যাত ‘বাস্তু’ আবাসনের ছ’তলার ফ্ল্যাটটি মাসে প্রায় ১১ লক্ষ টাকায় ভাড়া দিয়েছেন তিনি।
এই ফ্ল্যাটের সঙ্গে জড়িয়ে রয়েছে Alia Bhatt ও রণবীরের সম্পর্কের বহু গুরুত্বপূর্ণ মুহূর্ত। আলিয়ার সঙ্গে সম্পর্ক গভীর হওয়ার পর ২০১৬ সালে প্রায় ৩২ কোটি টাকা দিয়ে ফ্ল্যাটটি কিনেছিলেন রণবীর। পরে একই আবাসনের আর একটি ফ্ল্যাট কেনেন আলিয়াও।
এই বাড়িতেই তাঁদের বিয়ে হয়েছিল। মেয়ে Raha Kapoor-র জন্মের পরও কিছু সময় তাঁরা এই বাড়িতেই ছিলেন। ফলে ‘বাস্তু’ শুধু একটি ফ্ল্যাট নয়, কপূর পরিবারের আবেগের জায়গাও বটে।
প্রায় ২৪৬০ বর্গফুটের এই বিলাসবহুল ফ্ল্যাটটি পাঁচ বছরের জন্য ভাড়া নিয়েছেন আদিত্য শুক্ল নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, মাসিক ভাড়া ১১ লক্ষ টাকার কাছাকাছি।
গত বছর দীপাবলির সময় নতুন বাড়িতে উঠে যান আলিয়া-রণবীর। বর্তমানে তাঁরা মুম্বইয়ে প্রায় ২৫০ কোটি টাকার নতুন বাংলোয় থাকছেন।
এ দিকে সম্প্রতি অযোধ্যায় জমি কেনার খবরও সামনে এসেছে। সেই কারণেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, তবে কি ধীরে ধীরে মুম্বইয়ের পুরনো ঠিকানা থেকে সরে যাচ্ছেন রণবীর? যদিও এ বিষয়ে অভিনেতা এখনও কোনও মন্তব্য করেননি।
বর্তমানে Ramayana ছবির কাজ নিয়ে ব্যস্ত রণবীর। ছবিতে তাঁকে রামের চরিত্রে দেখা যাবে বলেই খবর।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা