১৫ বছর পর ফের একসঙ্গে শাহরুখ-করীনা! ‘কিং’-এ ‘ড্যাডি কুল’ গানে বড় চমকের প্রস্তুতি

‘কিং’-এ ‘ড্যাডি কুল’ গানে বড় চমকের প্রস্তুতি বড়পর্দায় ফের একসঙ্গে শাহরুখ খান এবং করীনা কপূর খান। দীর্ঘ ১৫ বছর পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যেতে পারে।…

October 6, 2026
1 min read

‘কিং’-এ ‘ড্যাডি কুল’ গানে বড় চমকের প্রস্তুতি

বড়পর্দায় ফের একসঙ্গে শাহরুখ খান এবং করীনা কপূর খান। দীর্ঘ ১৫ বছর পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যেতে পারে। তবে এ বার কোনও সাধারণ চরিত্রে নয়, বিশেষ একটি গানের দৃশ্যেই নাকি জুটি বাঁধবেন ‘বাদশা’ ও ‘বেবো’।

ছবির একটি বিশেষ গানের জন্য চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে শুটিং করবেন করীনা। জানা যাচ্ছে, প্রায় পাঁচ দিন শুটিংয়ের জন্য সময় দিয়েছেন অভিনেত্রী। গানটির আয়োজনও বেশ বড় মাপের হতে চলেছে বলে খবর।

সূত্রের দাবি, গানটির নাম ‘ড্যাডি কুল’। শাহরুখ এবং করীনাকে এমন একটি নতুন অবতারে দেখানোর পরিকল্পনা রয়েছে, যা আগে দর্শকের চোখে পড়েনি। তাই ‘কিং’-এর অন্যতম আকর্ষণ হিসেবে গানটিকে তুলে ধরতে চাইছেন নির্মাতারা।

গানটিতে এক জন ভারতীয় এবং এক জন আন্তর্জাতিক শিল্পীর কণ্ঠ শোনা যাবে। তবে তাঁদের নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। সুরের দায়িত্বে রয়েছেন সচিন-জিগর। দক্ষিণ আফ্রিকায় গানের শুটিং শেষ হলে ছবির এই বিশেষ অংশ নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

শাহরুখ এবং করীনা এর আগে ‘কভি খুশি কভি গম’, ‘অশোকা’, ‘ডন’ এবং ‘রা-ওয়ান’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তবে ‘কিং’-এ তাঁদের উপস্থিতি আগের জুটির থেকে সম্পূর্ণ আলাদা হতে চলেছে বলেই খবর। ফলে মাত্র কয়েক মিনিটের এই বিশেষ উপস্থিতিও ছবির অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে উঠতে পারে।

শুধু শাহরুখ-করীনার জুটিই নয়, ‘কিং’ ঘিরে আরও একাধিক চমক রয়েছে। ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকেও। রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কপূর, জ্যাকি শ্রফ, রানি মুখোপাধ্যায়, জয়দীপ অহলাওয়াত, অরশদ ওয়ারসী এবং রাঘব জুয়াল।

এ দিকে শাহরুখের জন্মদিন ২ নভেম্বর। সেই দিনকে ঘিরেও বড় পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। জানা যাচ্ছে, জন্মদিনে ‘কিং’-এর বিশেষ ঝলক বা কোনও বড় ঘোষণা প্রকাশ করা হতে পারে। ফলে শাহরুখের জন্মদিনে অনুরাগীদের জন্য নতুন চমক অপেক্ষা করছে।

তিন বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ। তার উপর ‘কিং’-এ একসঙ্গে এত তারকা এবং এবার করীনার বিশেষ উপস্থিতি—সব মিলিয়ে ছবিটি নিয়ে প্রত্যাশা ক্রমেই বাড়ছে। ‘ড্যাডি কুল’ সত্যিই কতটা চমক তৈরি করে, এখন নজর সেদিকেই।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow
Explore More on These Topics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *