কঙ্গনা বনাম আলিয়া?
বলিউডে Kangana Ranaut বনাম Alia Bhatt—এই দ্বৈরথ নতুন কিছু নয়। ‘নেপোটিজ়ম’ বিতর্ক থেকে শুরু করে একাধিক মন্তব্যে অতীতে আলিয়াকে আক্রমণ করেছেন কঙ্গনা। কিন্তু এবার উল্টো ছবি—শোনা যাচ্ছে, একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে কঙ্গনাকে টেক্কা দিতে পারেন আলিয়া।
ঘটনার কেন্দ্রে রয়েছে ২০১৮ সালের কাল্ট হরর ছবি Tumbbad-এর সিক্যুয়েল। ‘তুমবাড় ২’ তৈরি হচ্ছে—এই খবর প্রকাশ্যে আসতেই গুঞ্জন ছড়ায়, ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে কঙ্গনাকে। যদিও অফিসিয়াল ঘোষণায় তাঁর নাম নেই।
এদিকে নতুন করে জল্পনা ছড়িয়েছে, ছবির নির্মাতারা নাকি আলিয়া ভট্টের সঙ্গে কথা বলেছেন একটি বিশেষ চরিত্রের জন্য। সূত্রের দাবি, এটি ক্যামিয়ো হলেও গল্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ। নির্মাতাদের মতে, এই চরিত্রে আলিয়াই সবচেয়ে উপযুক্ত পছন্দ। এমনও শোনা যাচ্ছে, আন্তর্জাতিক ব্যস্ততার মাঝেই—বিশেষ করে Met Gala-তে অংশ নেওয়ার আগে—খুব অল্প সময়ের মধ্যে শুটিং সেরে ফেলতে পারেন তিনি। প্রয়োজনে কিছু দৃশ্যে ‘বডি ডাবল’-এর ব্যবহারের কথাও ভাবা হচ্ছে।
এই খবর সামনে আসতেই প্রশ্ন উঠেছে—তাহলে কি কঙ্গনা এই প্রজেক্ট থেকে বাদ পড়লেন? নাকি দু’জনকেই দেখা যাবে ভিন্ন ভূমিকায়? এখনই তার স্পষ্ট উত্তর মেলেনি। কঙ্গনাও এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
সব মিলিয়ে, ‘তুমবাড় ২’ মুক্তির আগেই কাস্টিং ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও বিতর্ক। আলিয়া কি সত্যিই কঙ্গনাকে টপকালেন, নাকি পুরো বিষয়টাই গুঞ্জন—তা জানা যাবে সময়ের সঙ্গে। তবে বলিউডে এই দুই অভিনেত্রীর নাম একসঙ্গে উঠলেই যে আলোড়ন তৈরি হয়, সেটাই আবার প্রমাণিত।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?