ফোটোশুটে নয়, রোজের সাজেই স্ফীতোদর— সোনম কপূরের স্টাইল কি বদলে দিচ্ছে হবু মায়েদের ফ্যাশনের ভাষা?

ফোটোশুটে নয়, রোজের সাজেই স্ফীতোদর! এক সময় অন্তঃসত্ত্বা হওয়ার খবরই থাকত গোপনে। আর শরীরে স্ফীতোদর স্পষ্ট হতে শুরু করলেই পোশাক বাছাইয়ে আসত বাড়তি সাবধানতা। ঢিলেঢালা পোশাকে নিজেকে আড়াল করে রাখাই…

February 3, 2026
1 min read

ফোটোশুটে নয়, রোজের সাজেই স্ফীতোদর!

এক সময় অন্তঃসত্ত্বা হওয়ার খবরই থাকত গোপনে। আর শরীরে স্ফীতোদর স্পষ্ট হতে শুরু করলেই পোশাক বাছাইয়ে আসত বাড়তি সাবধানতা। ঢিলেঢালা পোশাকে নিজেকে আড়াল করে রাখাই যেন ছিল অলিখিত নিয়ম। ফোটোশুটে অন্তঃসত্ত্বা অভিনেত্রীদের স্ফীতোদর দেখা গেলেও, রোজের জীবনে সেই স্বাভাবিক রূপ সামনে আনার চল খুব একটা ছিল না। সেই চেনা ছকটাই ভেঙে দিলেন সোনম কপূর।

অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরে একের পর এক পরিবর্তন আসে। পছন্দের পোশাক থাকলেও অনেক সময় তা আর মানিয়ে ওঠে না। ফলে অনুষ্ঠান, বেড়াতে যাওয়া বা সাধারণ দিনের সাজ— সব কিছু নিয়েই বাড়তি চিন্তা লেগেই থাকে। কিন্তু সোনম দেখিয়ে দিচ্ছেন, অন্তঃসত্ত্বাকালীন সময়েও আরাম আর স্টাইল একসঙ্গে চলতে পারে।

সম্প্রতি দ্বিতীয় সন্তানের জন্য কেনাকাটা করতে বেরিয়ে ক্যামেরাবন্দি হন সোনম। সাদা পোশাকে তাঁর লুক মুহূর্তেই নজর কাড়ে। সোনমের বোন ও স্টাইলিস্ট রিয়া কপূর সমাজমাধ্যমে সেই ছবি ভাগ করে নেন। ছবিতে দেখা যায়, ডিজাইনার ধ্রুব কপূরের নকশা করা সাদা ম্যাক্সি স্কার্টের সঙ্গে সোনম পরেছেন কলার নেকলাইনযুক্ত ফুলহাতা শার্ট-স্টাইল টপ। উপরের দিকের দু’টি বোতাম আটকানো, বাকিগুলি খোলা— ফলে পোশাকের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে উঠেছে তাঁর স্ফীতোদর। কোনও ঢাকঢোল নয়, কোনও আড়ালও নয়— একেবারে স্বাভাবিক ভঙ্গিতেই নিজের শরীরকে গ্রহণ করেছেন অভিনেত্রী।

এটাই অবশ্য প্রথম নয়। কয়েক সপ্তাহ আগেই কালো স্কার্ট ও ক্রপ টপে দেখা গিয়েছিল সোনমকে। তার সঙ্গে ছিল একটি কালো লং জ্যাকেট। সেই দিনও তাঁর স্ফীতোদর ছিল স্পষ্ট। অন্তঃসত্ত্বাকালে স্কার্ট যে আরামদায়ক, তা বহু মহিলাই মানেন। সোনমও সেই আরামের পথেই হাঁটছেন, তবে সঙ্গে যোগ করছেন নিজস্ব স্টাইল স্টেটমেন্ট।

আগে অন্তঃসত্ত্বা মানেই আড়াল, লুকোনো, সচেতন পোশাক। আজ সোনমের মতো তারকারা দেখিয়ে দিচ্ছেন, মাতৃত্ব লুকোনোর বিষয় নয়— বরং তা উদযাপনের। ফোটোশুটে নয়, রোজের সাজেও স্ফীতোদরকে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরা একেবারেই নতুন বার্তা দিচ্ছে ফ্যাশন দুনিয়ায়।

এই সাহসী ও স্বাভাবিক লুক ঘিরে সমাজমাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। অনেকের চোখে এটি শুধু ফ্যাশন নয়, বরং শরীর-স্বীকৃতির একটি শক্ত বার্তা। প্রশ্ন একটাই— সোনম কপূরের দেখানো এই পথ কি অনুপ্রাণিত করবে অন্য হবু মায়েদেরও? নাকি এটি থেকেই শুরু হবে অন্তঃসত্ত্বা ফ্যাশনের এক নতুন ট্রেন্ড? উত্তর দেবে সময়ই।

‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *