“হৃদয় নয়, আত্মা দিয়ে ভালবাসব”— মালাইকার পোস্টে ঘনাল সম্পর্ক পুনর্জোড়ার জল্পনা!

মালাইকার পোস্টে ঘনাল সম্পর্ক পুনর্জোড়ার জল্পনা! ছয় বছরের সম্পর্ক, তারপর বিচ্ছেদ। কিন্তু কি সত্যিই সব শেষ? বলিউডের বহুচর্চিত জুটি মালাইকা অরোরা ও অর্জুন কপূরের মধ্যে কি আবার জোড়া লাগছে? এক…

June 16, 2025
1 min read

মালাইকার পোস্টে ঘনাল সম্পর্ক পুনর্জোড়ার জল্পনা!

ছয় বছরের সম্পর্ক, তারপর বিচ্ছেদ। কিন্তু কি সত্যিই সব শেষ? বলিউডের বহুচর্চিত জুটি মালাইকা অরোরা ও অর্জুন কপূরের মধ্যে কি আবার জোড়া লাগছে? এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্ট আর একটি ‘লাইক’-এর মধ্য দিয়ে ফের নতুন করে আলোচনায় উঠে এল তাঁদের সম্পর্কের সম্ভাবনা।

গত বছর জুন মাসে এই জুটির বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়লে হতাশ হয়েছিল অনুরাগীরা। একসময় বলিউডের ‘পাওয়ার কাপল’ বলে পরিচিত মালাইকা-অর্জুনের বিচ্ছেদ অনেকের কাছে ছিল অপ্রত্যাশিত। সূত্র মারফত জানা গিয়েছিল, সৌজন্য বজায় রেখে আলাদা হয়েছেন তাঁরা। কিন্তু এর পর থেকেই তাঁদের দেখা গেছে একে অপরকে এড়িয়ে চলতে। একে অপরের জন্মদিনেও ছিলেন না, সামাজিক মঞ্চে যোগাযোগ প্রায় বন্ধ।

তবে রবিবার মালাইকার এক ইনস্টাগ্রাম পোস্ট যেন ফিরিয়ে আনল পুরনো অনুভূতির রেখা। একগুচ্ছ ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাগ করে নেওয়ার পাশাপাশি তিনি পোস্ট করেন মধ্যযুগীয় সুফি কবি রুমির একটি বিখ্যাত উক্তি—
“আমি তোমাকে আমার হৃদয় দিয়ে বা বুদ্ধি দিয়ে ভালবাসব না। হৃদয় থেমে যেতে পারে, বুদ্ধিও বিভ্রান্ত হতে পারে। আমি তোমাকে ভালবাসব আমার আত্মা দিয়ে— চিরন্তনভাবে।”

এই পংক্তিগুলি নেটপাড়ায় রীতিমতো আলোড়ন ফেলে দেয়। বিশেষ করে যখন দেখা যায়, অর্জুন কপূর সেই পোস্টে ‘লাইক’ দিয়েছেন— তখন জল্পনা আরও তীব্র হয়। দীর্ঘ বিচ্ছেদের পর এমন সংবেদনশীল বার্তা ও তাতে অর্জুনের প্রতিক্রিয়া— তা কি শুধুই কাকতালীয়?

এই পোস্টের আগেও অবশ্য কিছু সংকেত মিলেছিল। যেমন, মালাইকার বাবার মৃত্যুসংবাদের পর প্রথম পৌঁছেছিলেন অর্জুন। দুঃখের সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন প্রাক্তন সঙ্গী। আবার অর্জুনও এক সাক্ষাৎকারে নিজেকে “সম্পূর্ণ সিঙ্গল” বললেও সম্পর্ক নিয়ে খুব বেশি মুখ খোলেননি।

নেটাগরিকেরা বলছেন, “ভালবাসা যদি সত্যিই থাকে, তা ফিরতে সময় নেয় না।” কেউ কেউ আবার মন্তব্য করছেন, “একটা ‘লাইক’ অনেক সময় অনেক কিছু বলে দেয়।”

তবে জল্পনার মধ্যেই দুই তারকা এখনও চুপ। কেউই ফের সম্পর্ক নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তবু এক আবেগঘন উক্তি আর একটিমাত্র প্রতিক্রিয়া আবারও মন জুড়েছে ভক্তদের।

এটা প্রেমের দ্বিতীয় অধ্যায় হতে পারে? নাকি নিছকই কাব্যিক মুহূর্ত? সময়ই বলবে।

ইংল্যান্ড সফরের আগে শুভমনকে সৌরভের দুটি জরুরি পরামর্শ

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *