ড্রোন-ক্ষেপণাস্ত্র-যুদ্ধবিমানের জারিজুরি খতম! ‘সুদর্শন চক্র’-এর আদলে দেশীয় আকাশ প্রতিরক্ষায় বিপ্লব আনছে ভারত

ড্রোন-ক্ষেপণাস্ত্র-যুদ্ধবিমানের জারিজুরি খতম!! পাকিস্তানের সঙ্গে সদ্যসমাপ্ত চার দিনের সঙ্ঘর্ষে ভারত যেভাবে রাশিয়ার তৈরি ‘এস-৪০০ ট্রায়াম্ফ’ ব্যবহার করে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র মাঝ-আকাশেই ধ্বংস করেছে, তা নজিরবিহীন। এই ‘অপারেশন সিঁদুর’-এর মধ্যেই আরও এক…

May 26, 2025
1 min read

ড্রোন-ক্ষেপণাস্ত্র-যুদ্ধবিমানের জারিজুরি খতম!!

পাকিস্তানের সঙ্গে সদ্যসমাপ্ত চার দিনের সঙ্ঘর্ষে ভারত যেভাবে রাশিয়ার তৈরি ‘এস-৪০০ ট্রায়াম্ফ’ ব্যবহার করে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র মাঝ-আকাশেই ধ্বংস করেছে, তা নজিরবিহীন। এই ‘অপারেশন সিঁদুর’-এর মধ্যেই আরও এক কৃতিত্বের পরিচয় দিয়েছে নয়াদিল্লির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। লক্ষ্য একটাই— ভারতের নিজস্ব প্রযুক্তিতে একটি আধুনিক ‘আকাশ প্রতিরক্ষা’ ব্যবস্থা তৈরি, যার নাম ‘প্রকল্প কুশ’।

‘সুদর্শন চক্র’-এর দেশীয় সংস্করণ

রাশিয়ার ‘এস-৪০০’-কে ভারতীয় বায়ুসেনা ‘সুদর্শন চক্র’ নামে ডাকছে। বিশাল ভূখণ্ডে ভারতীয় আকাশকে দুর্ভেদ্য করে তুলেছে এই ব্যবস্থা। এখন সেই প্রযুক্তির দেশীয় বিকল্প তৈরির লক্ষ্যে কোমর বেঁধেছে DRDO ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)। প্রকল্প কুশের অধীনে BEL রেডার, কন্ট্রোল সিস্টেমসহ একাধিক গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করছে।

BEL-এর তৈরি ‘আকাশতীর’ ইতিমধ্যেই পাক ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে শূন্যেই ধ্বংস করে দিয়েছে। ইজরায়েলের আয়রন ডোমের অনুকরণে তৈরি এই ব্যবস্থা রিয়্যাল-টাইমে শত্রু যুদ্ধবিমানের অবস্থান জানাতে পারে এবং সেনার অন্যান্য অস্ত্রের সঙ্গে একযোগে কাজ করতে পারে।

৩ বছরে প্রাথমিক পরীক্ষা, লক্ষ্য এস-৪০০ সমতুল্য প্রযুক্তি

DRDO সূত্রে জানা গিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ব্যবস্থার প্রথম প্রোটোটাইপ আসতে পারে আগামী ১২-১৮ মাসে, আর তিন বছরের মধ্যে চালু হবে প্রাথমিক পরীক্ষা। এতে থাকবে লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, উন্নত রেডার ও কমান্ড সেন্টার। একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে এই প্রতিরক্ষা ব্যবস্থা।

কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার নতুন দিগন্ত

BEL ও DRDO-র যৌথ প্রয়াসে তৈরি হচ্ছে দুটি ধাপে বিভক্ত সুসংহত প্রতিরক্ষা কাঠামো। সংযোজন বা অ্যাসেম্বলিংয়ের কাজটিই সবচেয়ে জটিল, বলছেন BEL-এর এমডি মনোজ জৈন। তবে এ ধরনের প্রকল্পে তাদের দীর্ঘ অভিজ্ঞতা থাকায় আশাবাদী তিনি।

পাশাপাশি BEL কাজ করছে কিউআরএসএএম (Quick Reaction Surface to Air Missile) নিয়ে, যার জন্য প্রতিরক্ষা মন্ত্রকের থেকে ৩০ হাজার কোটি টাকার বরাত আসতে চলেছে। এটি মূলত ভারতীয় সেনা ও বিমানবাহিনীর জন্য তৈরি হচ্ছে।

আকাশ ক্ষেপণাস্ত্রের রফতানি সাফল্য

ডিআরডিও-র তৈরি ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র, যার গতি শব্দের চেয়ে আড়াই গুণ বেশি, ইতিমধ্যেই পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমান ধ্বংস করেছে। এই প্রযুক্তি এখন আন্তর্জাতিক বাজারেও সমাদৃত— আর্মেনিয়ার মতো দেশ ইতিমধ্যেই এটি কিনেছে, এবং আরও দেশ আগ্রহ প্রকাশ করেছে।

‘এস-৫০০’ নিয়ে আলোচনা

মস্কো ও নয়াদিল্লির মধ্যে চলতি আলোচনা এখন আরও গুরুত্ব পাচ্ছে ‘এস-৫০০’ এবং পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট SU-57 নিয়ে। আগামী মাসেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রাশিয়া সফরে যেতে পারেন এবং এরপর ভারত সফরে আসবেন প্রেসিডেন্ট পুতিন। সেই সময় একাধিক প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।

‘দেশি অস্ত্রেই জয়ের গল্প’ — ‘মন কি বাত’-এ মোদীর ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য তুলে ধরা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *