৬০০ কিলোমিটারে পা আর প্যাডেলের জোরে! মিলিন্দ সোমনের মুম্বই-গোয়া অভিযানে ফিটনেসের নতুন সংজ্ঞা

মিলিন্দ সোমনের মুম্বই-গোয়া অভিযানে ফিটনেসের নতুন সংজ্ঞা! ফিটনেস শুধু শরীরচর্চার মধ্যে সীমাবদ্ধ নয়—জীবনযাপনের এক জীবনদর্শন, সেটা বারবার প্রমাণ করে দিয়েছেন বলিউড অভিনেতা এবং ‘আয়রনম্যান’ খ্যাত মিলিন্দ সোমন। ৫৯ বছর বয়সেও…

July 3, 2025
1 min read

মিলিন্দ সোমনের মুম্বই-গোয়া অভিযানে ফিটনেসের নতুন সংজ্ঞা!

ফিটনেস শুধু শরীরচর্চার মধ্যে সীমাবদ্ধ নয়—জীবনযাপনের এক জীবনদর্শন, সেটা বারবার প্রমাণ করে দিয়েছেন বলিউড অভিনেতা এবং ‘আয়রনম্যান’ খ্যাত মিলিন্দ সোমন। ৫৯ বছর বয়সেও যাঁর শরীর ও মানসিক দৃঢ়তা রীতিমতো ঈর্ষণীয়, সম্প্রতি তিনি আর একবার চমকে দিলেন সকলকে। গাড়ি বা বিমানের সাহায্য ছাড়াই মাত্র পাঁচ দিনে ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করে তিনি পৌঁছে গেলেন মুম্বই থেকে গোয়ায়—এক অংশ সাইকেলে, আর এক অংশ পায়ে হেঁটে।

প্রতিদিন গড়ে ৯০ কিলোমিটার সাইকেল চালানো আর ২০ কিলোমিটার হাঁটা—এ যেন এক পর্বতসম চ্যালেঞ্জ, যেটা সাধ্য নয় অনেকের পক্ষেই। কিন্তু মিলিন্দের কাছে এ এক নতুন রোমাঞ্চ, এক নতুন ‘জার্নি’। এই সফরের নেপথ্যের অভিজ্ঞতা তিনি ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে, যেখানে দেখা গিয়েছে কখনও বৃষ্টিভেজা রাস্তায় প্যাডেল ঘোরাতে ঘোরাতে এগোচ্ছেন তিনি, আবার কোথাও উঁচু-নিচু পথ ধরে নিঃসঙ্গ পায়ে হেঁটে চলেছেন। মিলিন্দ জানিয়েছেন, এই সফর তাঁর জীবনের অন্যতম সেরা এবং সবচেয়ে মননে-মুখর অভিজ্ঞতা।

এর আগেও মিলিন্দের নানা অভিযানে প্রশংসা ঝড়েছে। কিছুদিন আগেই স্ত্রী অঙ্কিতা কোনারের সঙ্গে তিনি মাত্র দু’দিনে কেদারনাথ ট্রেক সম্পন্ন করেছিলেন, যেখানে তাঁরা প্রায় ৩০ কিলোমিটার পাথুরে পাহাড়ি পথ হেঁটেছিলেন। একাধারে শারীরিক ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং জেদ এই মানুষটির প্রতিটি পদক্ষেপে প্রকাশ পায়।

মিলিন্দের ফিটনেসের পেছনে রয়েছে কঠোর নিয়মানুবর্তিতা। তিনি উদ্ভিজ্জ খাদ্যাভ্যাসে বিশ্বাসী। তার মধ্যে প্রধানত থাকে ডাল, সবজি, সামান্য মাংস ও ডিম। চায়ে চিনি নয়, তিনি ব্যবহার করেন গুড়। রাতের খাবার থাকে সন্ধ্যা সাতটার মধ্যে, যার প্রধান অংশ খিচুড়ি ও সবজি। প্রক্রিয়াজাত খাবার তিনি একেবারেই এড়িয়ে চলেন।

এই জীবনদর্শন এবং সুশৃঙ্খল অভ্যাসই মিলিন্দ সোমনকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে—যেখানে বয়স শুধুমাত্র এক সংখ্যা, আর জীবন এক রোমাঞ্চকর সফর।

বৃষ্টির দিনে ঘন ঘন লোডশেডিং? খাবার নষ্ট হওয়ার আগে অবলম্বন করুন এই সহজ কৌশলগুলি

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *