‘সেবাশ্রয়’ নিয়ে ফের বিতর্ক, নতুন অনিয়মের অভিযোগে থানায় বিজেপি নেতা ববি

নতুন অনিয়মের অভিযোগে থানায় বিজেপি নেতা ববি! ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরকে ঘিরে ফের বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) এ বার স্বাস্থ্যশিবিরে একাধিক…

July 1, 2026
1 min read

নতুন অনিয়মের অভিযোগে থানায় বিজেপি নেতা ববি!

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরকে ঘিরে ফের বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) এ বার স্বাস্থ্যশিবিরে একাধিক অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগ তুলে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে এফআইআর করা হোক।

বুধবার জমা দেওয়া অভিযোগপত্রে অভিজিৎ দাবি করেছেন, স্বাস্থ্যশিবিরে আলট্রাসনোগ্রাফি, পোর্টেবল এক্স-রে-সহ বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও সরকারি বিধি মানা হয়নি। পাশাপাশি, চিকিৎসা পরিষেবার মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বিজেপি নেতার অভিযোগ, শিবিরে প্রয়োজনীয় যোগ্যতা না থাকা ব্যক্তিদের দিয়ে চিকিৎসার কাজ করানো হয়েছে এবং রোগীদের ভুয়ো প্রেসক্রিপশন দেওয়া হয়েছে। তাঁর আরও দাবি, বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি ছিল। পাশাপাশি সরকারি সম্পদের অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন তিনি।

অভিজিতের বক্তব্য, সরকারি প্রচারপত্র, কনসালটেশন শিট, রেফারেল স্লিপ, ছবি ও ভিডিও যাচাই করার পাশাপাশি সরেজমিনে খোঁজখবর নিয়েই তিনি এই অভিযোগ করেছেন। তাঁর কথায়, প্রাথমিকভাবে চিকিৎসা সংক্রান্ত আইন এবং রোগী সুরক্ষা বিধি লঙ্ঘনের ইঙ্গিত মিলেছে। তাই দ্রুত মামলা রুজু করে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

অভিযোগপত্রের একটি কপি ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে। বিষ্ণুপুর থানা সূত্রে জানা গিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, কয়েক দিন আগেও ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবির নিয়ে একই ধরনের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিজিৎ। সেই অভিযোগে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। বিষয়টি পরে স্বাস্থ্য দফতর পর্যন্ত গড়ায়। প্রশাসনের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে নতুন অভিযোগের বিষয়ে ‘সেবাশ্রয়’ শিবিরের আয়োজকদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযোগের সত্যতা নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow
Explore More on These Topics
BJP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *