সারার পরে ইব্রাহিমও নিশানায়! ‘নির্লজ্জ’ মন্তব্যে ফের বিতর্কে ওরি

সারার পরে ইব্রাহিমও নিশানায়!! সারা আলি খানের সঙ্গে প্রকাশ্য বাকযুদ্ধের রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে উঠে এলেন নেটপ্রভাবী ওরি ওরফে ওরহান অবত্রামণি। এ বার তাঁর কটাক্ষের তির সইফ আলি…

January 29, 2026
1 min read

সারার পরে ইব্রাহিমও নিশানায়!!

সারা আলি খানের সঙ্গে প্রকাশ্য বাকযুদ্ধের রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে উঠে এলেন নেটপ্রভাবী ওরি ওরফে ওরহান অবত্রামণি। এ বার তাঁর কটাক্ষের তির সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের দিকে। এল্বিশ যাদবের জনপ্রিয় পডকাস্টে হাজির হয়ে ইব্রাহিমকে ‘নির্লজ্জ’ বলে আক্রমণ করেন ওরি, যা মুহূর্তে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পডকাস্টের এক অংশে এল্বিশ যাদব প্রশ্ন করেন, “বিনোদন জগতে সবচেয়ে নির্লজ্জ কে?” এক মুহূর্তও না ভেবে ওরি উত্তর দেন, “ইব্রাহিম আলি খান।” এখানেই থামেননি তিনি। ঠাট্টার সুরে যোগ করেন, “ওকেও চাইলে পডকাস্টে ডাকতে পারো।” এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক।

এর আগেই সারা আলি খানের সঙ্গে তাঁর বন্ধুত্ব ভাঙা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। সেই প্রসঙ্গও উঠে আসে পডকাস্টে। ওরি দাবি করেন, বলিউড তারকাদের কোনও ‘এক্সক্লুসিভ হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ’-এর অংশ তিনি নন। তাঁর কথায়, “এমন নয় যে আমি পরে গিয়ে কারও গ্রুপে ঢুকে পড়েছি।” সারা আলি খানের সঙ্গে তাঁর আলাপের গল্পও শোনান তিনি। প্রথমে ফোনে কথা, পরে নিউ ইয়র্কে সামনাসামনি দেখা— এক বন্ধুর মাধ্যমে শুরু হওয়া পরিচয় ধীরে ধীরে গভীর বন্ধুত্বে বদলে যায়। নিউ ইয়র্কে প্রায়ই তাঁদের দেখা হত বলেও জানান ওরি।

কিন্তু সেই সম্পর্ক যে এখন অতীত, তা স্পষ্ট। দু’জনেই একে অপরকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন। বিতর্ক আরও ঘনিয়ে ওঠে যখন কিছু দিন আগে ওরি একটি রিল পোস্ট করেন, যেখানে ‘সবচেয়ে খারাপ নাম’-এর তালিকায় ছিল অমৃতা, সারা এবং পলক। এই নামগুলি নিয়েই শুরু হয় জল্পনা— কারণ সারা আলি খানের মায়ের নাম অমৃতা সিংহ এবং ইব্রাহিম আলি খানের আলোচিত প্রেমিকা পলক তিওয়ারি।

শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, সারার কর্মজীবন নিয়েও ব্যঙ্গ করতে ছাড়েননি ওরি। এমনকি, অমৃতা সিংহের সঙ্গেও তাঁর মনোমালিন্য হয়েছে বলেই শোনা যাচ্ছে। সব মিলিয়ে, সারা থেকে ইব্রাহিম— পটৌদি পরিবারের সদস্যদের ঘিরে একের পর এক মন্তব্যে ফের আলোচনার কেন্দ্রে ওরি।

এই মুহূর্তে প্রশ্ন একটাই— এটি কি নিছক ঠাট্টা, না কি ইচ্ছাকৃত বিতর্ক উসকে দেওয়ার কৌশল? উত্তর আপাতত সময়ের হাতেই।

‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *