লেকটাউনের পর আর্জেন্টিনাতেও বিতর্ক! ৮৫ ফুটের মেসি মূর্তি ঘিরে সমালোচনার ঝড়, ভক্তদের একাংশও অসন্তুষ্ট

লেকটাউনের পর আর্জেন্টিনাতেও বিতর্ক!! বিশ্বকাপে মাঠে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। কিন্তু মাঠের বাইরেও তাঁকে ঘিরে আবার বিতর্ক। তবে এ বার সেই বিতর্ক তাঁর খেলা নয়, বরং…

June 26, 2026
0 min read

লেকটাউনের পর আর্জেন্টিনাতেও বিতর্ক!!

বিশ্বকাপে মাঠে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। কিন্তু মাঠের বাইরেও তাঁকে ঘিরে আবার বিতর্ক। তবে এ বার সেই বিতর্ক তাঁর খেলা নয়, বরং ৮৫ ফুট উঁচু একটি বিশাল মূর্তিকে কেন্দ্র করে। কলকাতার লেকটাউনের পর এবার খোদ আর্জেন্টিনাতেই মেসির মূর্তির অবয়ব নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।

গত ১৬ জুন আর্জেন্টিনার পাটাগোনিয়া অঞ্চলে উন্মোচন করা হয় মেসির ৮৫ ফুট উচ্চতার একটি বিশাল ভাস্কর্য। প্রায় ৭০ টন ইস্পাত ও লোহা দিয়ে তৈরি এই মূর্তিতে দেখা যাচ্ছে, হাঁটু গেড়ে বসে সামনে হাত বাড়িয়ে রয়েছেন মেসি। তাঁর সামনে রাখা রয়েছে বিশ্বকাপ ট্রফি। মূল সড়কের ধারে স্থাপিত এই ভাস্কর্যের উদ্দেশ্য, ওই পথ দিয়ে যাওয়া মানুষকে স্বাগত জানানো এবং দেশের বিশ্বকাপজয়ী অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানানো।

কিন্তু উদ্বোধনের পর থেকেই সামাজিক মাধ্যমে মূর্তিটি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। অনেকের অভিযোগ, মূর্তির মুখাবয়বের সঙ্গে মেসির বাস্তব চেহারার মিল খুবই কম। শুধু তাই নয়, শরীরের গঠন নিয়েও আপত্তি তুলেছেন অনেকে। সমালোচকদের দাবি, কোমরের নীচের অংশ অস্বাভাবিকভাবে ভারী দেখানো হয়েছে। তাঁদের মতে, এটি মেসির মতো না দেখে বরং অন্য কাউকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে বসিয়ে রাখা হয়েছে বলেই মনে হচ্ছে।

এই প্রথম নয়, মেসির মূর্তি নিয়ে বিতর্ক আগেও হয়েছে। গত বছরের ডিসেম্বরে কলকাতার লেকটাউনে মেসির একটি মূর্তি উন্মোচন করা হয়েছিল তাঁর ভারত সফর উপলক্ষে। সেই মূর্তির মুখাবয়ব নিয়েও বিস্তর সমালোচনা হয়েছিল। পরে প্রবল হাওয়ায় মূর্তিটি দুলতে শুরু করলে প্রথমে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। শেষ পর্যন্ত নিরাপত্তার স্বার্থে সেটি খুলে সরিয়ে নেওয়া হয়।

তবে আর্জেন্টিনার এই নতুন মূর্তিকে ঘিরে শুধু সমালোচনাই হয়নি। অনেকেই আবার ভাস্কর্যের পক্ষেও সওয়াল করেছেন। তাঁদের বক্তব্য, ৮৫ ফুট উঁচু একটি মূর্তিতে কোনও মানুষের মুখাবয়ব হুবহু ফুটিয়ে তোলা অত্যন্ত কঠিন। সামান্য অমিল থাকতেই পারে। তবে মূর্তিটি দেখলেই যে সেটি মেসির, তা বুঝতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়।

মূর্তিকে ঘিরে বিতর্ক চললেও মাঠে তার কোনও প্রভাব পড়েনি। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করেছেন তিনি। টানা দুর্দান্ত পারফরম্যান্সে দলকে নকআউট পর্বে পৌঁছে দিয়েছেন।

এখনও পর্যন্ত আর্জেন্টিনার করা পাঁচটি গোলের প্রতিটিতেই মেসির অবদান রয়েছে। পাশাপাশি তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ডও গড়েছেন। গোল্ডেন বুটের দৌড়েও তিনিই এগিয়ে। ফলে মূর্তি নিয়ে বিতর্ক যতই থাকুক, বিশ্বজয়ের স্বপ্নে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা এখনও সেই লিওনেল মেসিই।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow
Explore More on These Topics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *