‘লুকসেটে যাওয়ার সময়েই জানতে পেরেছি আমি বাদ’, টলিউডে কাজ হারানো নিয়ে মুখ খুললেন পায়েল সরকার

টলিউডে কাজ হারানো নিয়ে মুখ খুললেন পায়েল সরকার! Payel Sarkar দীর্ঘ দিন ধরেই বাংলা সিনেমার পরিচিত মুখ। তবে গত কয়েক বছরে তাঁকে টলিউডের বিভিন্ন অনুষ্ঠান বা বড় ছবিতে খুব একটা…

May 16, 2026
1 min read

টলিউডে কাজ হারানো নিয়ে মুখ খুললেন পায়েল সরকার!

Payel Sarkar দীর্ঘ দিন ধরেই বাংলা সিনেমার পরিচিত মুখ। তবে গত কয়েক বছরে তাঁকে টলিউডের বিভিন্ন অনুষ্ঠান বা বড় ছবিতে খুব একটা দেখা যায়নি। রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে এ বার সেই অভিজ্ঞতা নিয়েই খোলামেলা কথা বললেন অভিনেত্রী।

সম্প্রতি Saptadinga Guptodhon ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে দেখা গিয়েছিল পায়েলকে। সেই প্রসঙ্গ থেকেই উঠে আসে টলিউডে তাঁর কাজ পাওয়া-না পাওয়া এবং ইন্ডাস্ট্রির আচরণ নিয়ে প্রশ্ন।

পায়েলের কথায়,
“আচরণের কিছুটা পরিবর্তন তো হয়েছে। আমাকে যে টলিউডের সব অনুষ্ঠানে ডাকা হত, তা নয়। আবার কিছু জায়গায় আমারই যাওয়া হয়ে উঠত না। কিন্তু অনেক জায়গায় আমন্ত্রণও জানানো হয়নি।”

অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তিনি সব সময় মনে করেন শিল্পের সঙ্গে রাজনীতির সরাসরি যোগ থাকা উচিত নয়। তাঁর দাবি, রাজনৈতিক অবস্থানের কারণেই একাধিক কাজ হাতছাড়া হয়েছে।

পায়েল বলেন,
“আমার সঙ্গেই বহু বার এমন হয়েছে। হয়তো লুকসেটের জন্য বেরোচ্ছি, কিংবা কোনও ছবির বিষয়ে কথা বলতে যাচ্ছি। বাড়ি থেকে বেরোনোর সময় ফোন এসেছে— পরে জানানো হবে। পরে দেখেছি, আমাকে বাদ দিয়ে অন্য অভিনেত্রীকে নেওয়া হয়েছে।”

কিছু দিন আগে টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল, পায়েল নাকি অত্যন্ত বেশি পারিশ্রমিক দাবি করছেন বলেই তাঁকে ছবিতে নেওয়া হচ্ছে না। সেই অভিযোগও উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

তাঁর বক্তব্য,
“পারিশ্রমিক পর্যন্ত কথা গড়ানোর আগেই তো আমাকে বাদ দেওয়া হয়েছিল। আর ২০১৬ সালে যে পারিশ্রমিক পেতাম, সেটা তো এখন নেব না।”

বর্তমান রাজনৈতিক পরিবর্তনের ফলে ভবিষ্যতে তাঁর কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি পায়েল। তবে তিনি জানিয়েছেন, সময়ই সব উত্তর দেবে।

একই সঙ্গে অভিনেত্রী এ-ও মনে করেন, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তার প্রভাব যেন শিল্প ও সংস্কৃতির জগতে না পড়ে। রাজনীতিতে সক্রিয় ভাবে যোগ দেবেন কি না, সেই প্রশ্নের উত্তরও আপাতত সময়ের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি।

স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *