রোজ স্ট্রেটনারে চুল পুড়ছে?
চুল সোজা করতে কে না ভালোবাসেন! উৎসব, পার্টি, অফিস— কিংবা শুধু নিজের মন ভালো রাখতে মাঝেমধ্যেই স্ট্রেটনার হাতে তুলে নেন অনেকেই। কিন্তু রোজ রোজ অতিরিক্ত তাপ মানেই চুলের উপর নিঃশব্দ অত্যাচার। শুষ্কতা, ডগা ফাটা, রুক্ষ ভাব— সবই ধীরে ধীরে হাজির হয়।
এই ক্ষতি কিছুটা হলেও ঠেকাতে পারে একটি ছোট কিন্তু অত্যন্ত দরকারি জিনিস— হিট প্রোটেক্ট্যান্ট স্প্রে। স্ট্রেটনার বা ব্লো ড্রাইয়ের আগে চুলে এই স্প্রে ব্যবহার করলে তা তাপের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, চুলে আনে মসৃণতা আর সালোঁর মতো জেল্লা।
চুলের ধরন ও প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন এই পাঁচটি জনপ্রিয় হিট প্রোটেক্ট্যান্ট অপশন—
১) শোয়ার্জ়কফ প্রফেশনাল ওএসআইএস প্লাস হেয়ার স্প্রে
ঘন ঘন স্ট্রেটনার ব্যবহার করলে এটি দারুণ ভরসা। হালকা টেক্সচারের এই স্প্রে চুলে সমান ভাবে বসে তাপের ক্ষতি কমাতে সাহায্য করে। জলপাই তেলের গুণে চুল নরম থাকে, রুক্ষতা কমে এবং কোঁকড়া চুলও সহজে ম্যানেজ করা যায়।
২) অ্যান্টিনর্ম বাই বাই ব্লো ড্রাই লিভ-ইন ক্রিম
যাঁরা কম তাপে চুল সোজা রাখতে চান, তাঁদের জন্য আদর্শ। এই লিভ-ইন ক্রিম চুলকে ময়েশ্চারাইজ় করে, ফ্রিজ় কমায় এবং স্বাভাবিক ভাবেই চুলকে অনেকটা সোজা করে দেয়। ভারতীয় আবহাওয়ার জন্য বিশেষ ভাবে তৈরি হওয়ায় আর্দ্রতাতেও চুলের স্টাইল নষ্ট হয় না।
৩) ট্রেসেমে হিট প্রোটেক্ট স্প্রে
বাজেটের মধ্যে ভালো অপশন। হালকা, নন-স্টিকি ফর্মুলা চুলে ভারী লাগে না। নিয়মিত স্টাইলিংয়ের সময় চুলকে নরম ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।
৪) ল’রিয়াল প্যারিস ড্রিম লেংথস হিট প্রোটেক্টর
যাঁরা চুল লম্বা রাখতে চান কিন্তু স্টাইলিং ছাড়তে পারেন না, তাঁদের জন্য উপযোগী। ডগা ফাটা কমাতে সাহায্য করে এবং চুল ভাঙার প্রবণতা কমায়।
৫) মোরোক্কানোয়েল পারফেক্ট ডিফেন্স
অল্প দামি নয়, কিন্তু চুলের যত্নে রাজকীয়। আর্গান অয়েলের গুণে চুল থাকে মসৃণ, উজ্জ্বল এবং তাপের ক্ষতি থেকে অনেকটাই সুরক্ষিত।
ব্যবহার করবেন কী ভাবে?
স্ট্রেটনার ব্যবহারের আগে চুল হালকা শুকনো অবস্থায় স্প্রে বা ক্রিমটি মাঝামাঝি অংশ থেকে ডগা পর্যন্ত লাগান। তার পর চিরুনি দিয়ে সমান ভাবে ছড়িয়ে নিন। তারপরেই স্টাইলিং শুরু করুন।
মনে রাখবেন, হিট প্রোটেক্ট্যান্ট চুলকে পুরোপুরি ক্ষতির বাইরে রাখে না, কিন্তু নিয়মিত ব্যবহারে ক্ষতি অনেকটাই কমিয়ে দেয়। তাই রোজ স্ট্রেটনার ব্যবহার করলে এই ছোট অভ্যাসটাই আপনার চুলের ভবিষ্যৎ বাঁচাতে পারে।
সালোঁর মতো স্মুথ চুল চাই? তবে স্ট্রেটনারের আগে হিট প্রোটেক্ট্যান্ট— এই নিয়মটা আজ থেকেই পাকা করে নিন।
‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা