প্রাচীনকাল থেকেই চুলের যত্নে ৫ ভেষজ: ঘরোয়া উপায়ে ঘন ও উজ্জ্বল চুল

প্রাচীনকাল থেকেই চুলের যত্নে ৫ ভেষজ! চুলের স্বাস্থ্য শুধু আধুনিক সৌন্দর্য নয়, প্রাচীনকাল থেকেই গুরত্বপূর্ণ বিষয় ছিল। তখন মানুষ নানা গাছপালা, ফুল ও বীজ ব্যবহার করে চুলকে মজবুত, ঘন ও…

March 6, 2026
1 min read

প্রাচীনকাল থেকেই চুলের যত্নে ৫ ভেষজ!

চুলের স্বাস্থ্য শুধু আধুনিক সৌন্দর্য নয়, প্রাচীনকাল থেকেই গুরত্বপূর্ণ বিষয় ছিল। তখন মানুষ নানা গাছপালা, ফুল ও বীজ ব্যবহার করে চুলকে মজবুত, ঘন ও উজ্জ্বল রাখতেন। এই প্রাকৃতিক ভেষজ উপাদানগুলো ভিটামিন, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অন্যান্য পুষ্টিগুণে ভরপুর, যা মাথার ত্বককে পুষ্টি জোগায় এবং চুলের গোড়াকে শক্তিশালী করে।

আজও চাইলে আমরা সেই প্রাচীন ঘরোয়া পদ্ধতিতে ফিরে গিয়ে চুলের যত্ন নিতে পারি। চলুন জেনে নিই ৫টি ভেষজ যা চুলের জন্য সত্যিই উপকারী।

১. আমলকি

আমলকি বহু বছর ধরেই চুলের যত্নে ব্যবহৃত হচ্ছে। এতে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে চুলের ঔজ্জ্বল্যও বৃদ্ধি পায়। সহজে ব্যবহার করতে চাইলে আমলকি পাউডার বা তাজা রস চুলে লাগানো যেতে পারে।

২. অ্যালোভেরা

অ্যালোভেরা চুল ও মাথার ত্বক দুটির জন্যই উপকারী। এটি মাথার ত্বককে ঠান্ডা রাখে, শুষ্কতা ও খুশকি কমায়। অ্যালোভেরায় থাকা ভিটামিন এবং এনজ়াইমগুলো ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং চুল গজানোর প্রক্রিয়াকেও উৎসাহিত করে। হালকা অ্যালোভেরা জেল মাস্ক হিসেবে ব্যবহার করলে চুল মসৃণ ও নরম হয়।

৩. মেথি

মেথি বীজে প্রাকৃতিক প্রোটিন ভরপুর থাকে। এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলকে নরম ও কোমল রাখে। ঘরোয়া পদ্ধতিতে মেথি বীজ ভিজিয়ে বেটে মাস্ক হিসেবে মাথায় লাগানো হয়। নিয়মিত ব্যবহারে চুল কম জটল হয় এবং ক্ষুদ্র চুল পড়া কমে।

৪. জবা ফুল

জবা ফুলে ভিটামিন সি এবং অ্যামাইনো অ্যাসিড থাকে, যা চুলের গোড়ায় পুষ্টি দেয় এবং চুলকে ঘন ও মসৃণ করতে সাহায্য করে। জবা ফুল বেটে হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করলে চুলের শুষ্কতা কমে, চুলে জট কমে এবং চুল উজ্জ্বল হয়।

৫. নিম

নিমকে মাথার ত্বকের জন্য প্রাকৃতিক ‘ক্লিনজ়ার’ বলা যায়। এটি মাথার ত্বক পরিষ্কার রাখে এবং চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। ভিটামিন, অ্যান্টি-অক্সিড্যান্ট ও ফ্যাটি অ্যাসিডে ভরপুর নিম পাতা বেটে মাস্ক হিসেবে ব্যবহার করা হয়। নিয়মিত ব্যবহারে চুলের ক্ষতি কমে, ত্বক সুস্থ থাকে এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে।

প্রাচীনকাল থেকে এই ভেষজগুলো ব্যবহার হয়ে আসছে, আর আজও চাইলে আমরা ঘরোয়া পদ্ধতিতে চুলের স্বাস্থ্য রক্ষা করতে পারি। ভেষজ ব্যবহার শুধু প্রাকৃতিকই নয়, দীর্ঘমেয়াদি সুবিধাও দেয়। ঘন, উজ্জ্বল ও সুস্থ চুল পেতে চাইলে এই পাঁচটি ভেষজই হতে পারে আপনার নতুন বন্ধু।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *