ভ্রমণে বেরোনোর আগে সতর্ক থাকুন: পর্যটকদের জন্য ৭টি সাধারণ প্রতারণার ফাঁদ

ভ্রমণে বেরোনোর আগে সতর্ক থাকুন! ভ্রমণের আনন্দ অনেক সময়ই ম্লান হয়ে যায় যখন তা হয় প্রতারণার শিকার হয়ে। বিভিন্ন জনপ্রিয় পর্যটনকেন্দ্রে এমন কিছু অসাধু চক্র সক্রিয় থাকে যারা সুযোগ খুঁজে…

July 29, 2025
1 min read

ভ্রমণে বেরোনোর আগে সতর্ক থাকুন!

ভ্রমণের আনন্দ অনেক সময়ই ম্লান হয়ে যায় যখন তা হয় প্রতারণার শিকার হয়ে। বিভিন্ন জনপ্রিয় পর্যটনকেন্দ্রে এমন কিছু অসাধু চক্র সক্রিয় থাকে যারা সুযোগ খুঁজে পর্যটকদের ঠকাতে তৎপর। তাই গন্তব্যে পৌঁছনোর আগেই কিছু সাধারণ প্রতারণার ধরন সম্পর্কে জেনে রাখা প্রয়োজন, যাতে ছুটি কাটাতে গিয়ে আপনার মূল্যবান সময়, টাকা বা নিরাপত্তা কোনো কিছুই বিঘ্নিত না হয়।

নীচে এমন সাতটি সাধারণ প্রতারণার ধরন ও তার প্রতিরোধে কী করবেন, সে বিষয়েই কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হল:


১. ভুয়ো ট্যাক্সি মিটার
অনেক গন্তব্যে ট্যাক্সি চালকেরা ইচ্ছাকৃতভাবে মিটার বন্ধ রাখেন বা জানান মিটার কাজ করছে না, তারপর বাড়তি ভাড়া দাবি করেন।

কী করবেন:
ভ্রমণের আগে রুট ও গড় ভাড়া সম্পর্কে ধারণা নিন। অ্যাপ-ক্যাব বুক করুন অথবা প্রি-পেইড ট্যাক্সির সাহায্য নিন।


২. ‘সাহায্যকারী’ ট্যুর গাইড
অনেকে নিজেরাই গাইড পরিচয়ে এগিয়ে এসে আপনার দয়া অর্জনের চেষ্টা করেন। পরে তাঁদের পছন্দের দোকানে নিয়ে গিয়ে আপনাকে জিনিস কিনতে বাধ্য করেন এবং সেখান থেকে কমিশন পান।

কী করবেন:
সরকারি স্বীকৃত গাইডদের বুক করুন। তাদের পরিচয়পত্র যাচাই করে নিন এবং সরকারি রেট সম্পর্কে আগে থেকেই জানুন।


৩. হঠাৎ চুরি বা পকেটমারি
ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি, কৃত্রিম ঝামেলা তৈরি করে ব্যাগ বা টাকার থলি চুরি করে ফেলে চক্রের সদস্যরা।

কী করবেন:
দামি জিনিস হোটেলের লকারে রেখে বেরোন। বাইরে বেরোলে ব্যাগ সব সময় সামনে রাখুন ও সচেতন থাকুন।


৪. নকল রত্ন ও পাথর বিক্রি
‘মূল্যবান রত্ন’ বলে নকল পাথর বা অলঙ্কার পর্যটকদের কাছে চড়া দামে বিক্রি করা হয়।

কী করবেন:
এমন কেনাকাটা থেকে বিরত থাকাই ভাল। প্রয়োজন হলে শুধুমাত্র সার্টিফিকেট সহ দোকান থেকে কিনুন।


৫. ভুয়ো পুলিশ বা জরিমানা আদায়কারী
কেউ কেউ পুলিশ সেজে পার্কিং বা ধূমপানের অজুহাতে জরিমানা আদায় করে। বিদেশে এমন ঘটনার সংখ্যা বেশি।

কী করবেন:
ভীত না হয়ে প্রথমে পরিচয়পত্র দেখতে বলুন। যদি জরিমানা হয়, কাগজ দেখে রসিদ ছাড়া টাকা দেবেন না।


৬. মুদ্রা বিনিময়ে প্রতারণা
বিদেশে অনেক সময়ে খুচরো হিসেব করে কম টাকা ধরিয়ে দেওয়া হয়, বা ভুল এক্সচেঞ্জ রেট দেখিয়ে প্রতারণা করা হয়।

কী করবেন:
সরকার অনুমোদিত মানি এক্সচেঞ্জ থেকে টাকা বদলান। ইন্টারনেটে রেট যাচাই করুন এবং হাতে পাওয়ার সময় ভালো করে গুনে নিন।


৭. গাড়ি বা বাইক ভাড়া সংক্রান্ত ঝামেলা
সস্তায় গাড়ি ভাড়া দিলেও ফেরত দেওয়ার সময় ‘গাড়ির ক্ষতি হয়েছে’ বলে অতিরিক্ত অর্থ দাবি করে।

কী করবেন:
বড় ও বিশ্বাসযোগ্য সংস্থা থেকে গাড়ি ভাড়া নিন। গাড়ি নেওয়ার আগে বাইরের অবস্থা ভিডিও করে রাখুন এবং শর্তাবলী পড়ুন।


পরিশেষে, যতটা সম্ভব আগাম পরিকল্পনা করুন, বিশ্বাসযোগ্য সংস্থার সঙ্গে লেনদেন করুন এবং স্থানীয়দের সঙ্গে সদ্ব্যবহার বজায় রেখে আত্মবিশ্বাসের সঙ্গে ঘুরে বেড়ান। সতর্ক থাকলে আপনার ভ্রমণ অভিজ্ঞতা হয়ে উঠবে আরও আনন্দদায়ক ও নিরাপদ।

পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত ভারতের? সৌরভ গঙ্গোপাধ্যায়ের যুক্তিতে কী আছে

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *