বিশ্বকাপে ব্যর্থতার মাশুল!
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে আরও এক দেশের কোচের বিদায়। গ্রুপ পর্ব থেকেই দক্ষিণ কোরিয়ার ছিটকে যাওয়ার পর প্রধান কোচ হং মিয়াং বো পদত্যাগ করেছেন। চলতি বিশ্বকাপে এই নিয়ে তৃতীয় কোচ দায়িত্ব হারালেন। এর আগে টিউনিশিয়ার সাবরি লামৌচি এবং স্কটল্যান্ডের স্টিভ ক্লার্কও কোচের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে হং দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। তাঁর কথায়, “দক্ষিণ কোরিয়ার ফুটবলকে যাঁরা ভালোবাসেন এবং জাতীয় দলকে সমর্থন করেছেন, তাঁদের সকলের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এই দায়িত্ব পালন করা সহজ ছিল না। আমি এবং দল নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি। এই ব্যর্থতার সম্পূর্ণ দায় আমার।”
২০২৪ সালের জুলাই মাসে জুর্গেন ক্লিন্সম্যানের উত্তরসূরি হিসেবে দক্ষিণ কোরিয়ার কোচের দায়িত্ব নেন হং। তাঁর কোচিংয়েই টানা একাদশবারের মতো বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় দক্ষিণ কোরিয়া। তবে টুর্নামেন্টে শুরুটা ভালো হলেও শেষটা হতাশাজনক হয়। প্রথম ম্যাচে চেকিয়াকে হারানোর পর টানা হারে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয় দেশটির ফুটবলপ্রেমীদের হতাশ করে।
বিশ্বকাপ থেকে অকাল বিদায়ের পর ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়াং। তিনি দেশের ফুটবল প্রশাসনের কড়া সমালোচনা করে বলেন, “এই ফলাফল দেখিয়ে দিল ভুল সিদ্ধান্তের মূল্য কতটা ভয়াবহ হতে পারে। যোগ্য ব্যক্তিকে দায়িত্ব না দিলে এমন পরিণতিই হয়।” পাশাপাশি ক্রীড়ামন্ত্রককে বিশ্বকাপে দলের ব্যর্থতার কারণ খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন তিনি। দেশবাসীর কাছেও ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট।
চলতি বিশ্বকাপে কোচ পরিবর্তনের ঘটনা এটাই প্রথম নয়। গ্রুপ পর্ব চলাকালীনই টিউনিশিয়া সাবরি লামৌচিকে সরিয়ে দিয়েছিল। পরে স্কটল্যান্ডও স্টিভ ক্লার্ককে বরখাস্ত করে। তবে কোচ বদল করেও টিউনিশিয়া নিজেদের ভাগ্য ফেরাতে পারেনি এবং গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগের পর বিশ্বকাপে ব্যর্থতার জেরে দায়িত্ব হারানো কোচের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনে। এখন নজর থাকবে, এশিয়ার অন্যতম সফল ফুটবল দেশটি নতুন কোচ হিসেবে কাকে দায়িত্ব দেয় এবং আগামী আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য কীভাবে নিজেদের পুনর্গঠন করে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?