বিশ্বকাপে ইরান নিয়ে নতুন অনিশ্চয়তা!
আগামী ফুটবল বিশ্বকাপ ঘিরে আবারও অনিশ্চয়তার মুখে ইরানের অংশগ্রহণ। নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক টানাপড়েনের কারণে আমেরিকায় দল পাঠানো নিয়ে দ্বিধায় রয়েছে পশ্চিম এশিয়ার এই দেশটি।
ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি জানিয়েছেন, বিষয়টি নিয়ে সরকার, জাতীয় নিরাপত্তা পরিষদ এবং ফুটবল দলের মধ্যে আলোচনা চলছে। তাঁর কথায়, “ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের অবস্থানও কঠোর হয়েছে। যদিও বর্তমানে সংঘর্ষবিরতি চলছে, তবুও কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন পুরোপুরি কমেনি। সেই প্রেক্ষাপটেই বিশ্বকাপ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
দোনিয়ামালি জানিয়েছেন, একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যারা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তাঁর বক্তব্য, “দলকে প্রস্তুতি চালিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু শেষ সিদ্ধান্ত নির্ভর করবে নিরাপত্তা পরিস্থিতির উপর।”
তিনি আরও বলেন, ইরান বিশ্বকাপে খেললে পূর্ণ শক্তি নিয়েই খেলবে, তবে অংশগ্রহণ নিশ্চিত নয়। সিদ্ধান্ত আসবে শেষ পর্যন্ত রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষণের ভিত্তিতে।
এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যও বিতর্ক তৈরি করেছে। তিনি সামাজিক মাধ্যমে ইরানকে স্বাগত জানালেও একই সঙ্গে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর জবাবে ইরান ফুটবল কর্তৃপক্ষ জানায়, বিশ্বকাপ ফিফা-নিয়ন্ত্রিত আন্তর্জাতিক প্রতিযোগিতা, কোনও দেশের একক সিদ্ধান্তে অংশগ্রহণ বাতিল হতে পারে না।
ইরান ইতিমধ্যেই এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। সূচি অনুযায়ী তাদের গ্রুপ পর্বের ম্যাচ হওয়ার কথা লস অ্যাঞ্জেলেস ও সিয়াটেলে। তবে শেষ পর্যন্ত তারা মাঠে নামতে পারবে কি না, তা এখনো অনিশ্চিতই রয়ে গেছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?