বিশ্বকাপের মাঝেই বড় সিদ্ধান্ত ন্যুয়েরের! টুর্নামেন্ট শেষেই জার্মানির জার্সিকে বিদায় জানাবেন কিংবদন্তি গোলরক্ষক

বিশ্বকাপের মাঝেই বড় সিদ্ধান্ত ন্যুয়েরের!! বিশ্বকাপ চলাকালীনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন জার্মানির গোলরক্ষক Manuel Neuer। ৪০ বছর বয়সি এই তারকা জানিয়েছেন, চলতি বিশ্বকাপই হবে দেশের হয়ে তাঁর শেষ…

June 19, 2026
1 min read

বিশ্বকাপের মাঝেই বড় সিদ্ধান্ত ন্যুয়েরের!!

বিশ্বকাপ চলাকালীনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন জার্মানির গোলরক্ষক Manuel Neuer। ৪০ বছর বয়সি এই তারকা জানিয়েছেন, চলতি বিশ্বকাপই হবে দেশের হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা।

এর আগে ২০২৪ সালের ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ন্যুয়ের। তবে দেশের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। অবসর ভেঙে আবার জার্মানির দলে ফিরেছেন। কিন্তু দীর্ঘ দিনের আন্তর্জাতিক ফুটবলের চাপ আর নিতে চাইছেন না বলে জানিয়েছেন তিনি।

ন্যুয়ের বলেন, তিনি অনেক ভেবেচিন্তেই ২০২৪ সালে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। ঘরের মাঠে ইউরো খেলে বিদায় জানানো তাঁর কাছে সঠিক সিদ্ধান্ত ছিল বলেও জানান তিনি। তবে এবার বিশ্বকাপ শেষ হলেই পাকাপাকি ভাবে জাতীয় দলকে বিদায় জানাতে চান।

জার্মানির হয়ে শেষ কয়েকটি ম্যাচকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন ন্যুয়ের। তাঁর কথায়, গত দু’বছর আন্তর্জাতিক স্তরে খেলার মানসিক ও শারীরিক চাপ অনেক বেড়েছে। তাই আর কোনও ইউরো বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা নেই তাঁর।

তবে অবসর নিয়ে বিশ্বকাপে কোনও আবেগপ্রবণ প্রস্তুতি নিয়ে আসেননি ন্যুয়ের। তিনি জানিয়েছেন, প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা দিতে চান এবং দলের হয়ে যতটা সম্ভব অবদান রাখতে চান।

জার্মানির বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়েও আশাবাদী ন্যুয়ের। তাঁর মতে, দল হিসেবে খেলতে পারলে এবারের প্রতিযোগিতায় খেতাব জেতার যথেষ্ট সুযোগ রয়েছে। দেশের হয়ে শেষ ক’টি ম্যাচে নিজের অভিজ্ঞতা ও দক্ষতা উজাড় করে দিতে চান তিনি।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে জার্মানির গোলপোস্টের শেষ প্রহরী হিসেবে থাকা ন্যুয়েরের বিদায় তাই শুধু একটি অবসর নয়, বিশ্ব ফুটবলের এক যুগের সমাপ্তিও।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *