বিশ্বকাপের মাঝেই ধাক্কা! কলম্বিয়ার কাছে রুদ্ধ পর্তুগাল, নকআউটে ক্রোয়েশিয়ার কঠিন পরীক্ষার সামনে রোনাল্ডোরা

বিশ্বকাপের মাঝেই ধাক্কা!! বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হল পর্তুগালকে। কলম্বিয়ার বিরুদ্ধে ০-০ ফলাফল রবার্তো মার্তিনেসের দলের জন্য স্বস্তির চেয়ে…

June 28, 2026
1 min read

বিশ্বকাপের মাঝেই ধাক্কা!!

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হল পর্তুগালকে। কলম্বিয়ার বিরুদ্ধে ০-০ ফলাফল রবার্তো মার্তিনেসের দলের জন্য স্বস্তির চেয়ে সতর্কবার্তাই বেশি। কারণ, এই ড্রয়ের ফলে গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউটে উঠেছে পর্তুগাল, আর শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ শক্তিশালী ক্রোয়েশিয়া।

অন্য ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কঙ্গোও নকআউটের টিকিট প্রায় নিশ্চিত করেছে সেরা তৃতীয় স্থানাধিকারী দলগুলির একটি হিসেবে। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। পর্তুগালের ঝুলিতে পাঁচ পয়েন্ট, কঙ্গোর চার। একটিও পয়েন্ট না পেয়ে বিদায় নিয়েছে উজবেকিস্তান।

উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করে আলোচনায় থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে এ দিনও ছিল সমর্থকদের নজর। তবে অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে কার্যত নিষ্ক্রিয় করে রাখে কলম্বিয়ার রক্ষণ। ম্যাচজুড়ে একজন ডিফেন্ডার ছায়াসঙ্গীর মতো তাঁকে অনুসরণ করায় গোলের সুযোগই তৈরি করতে পারেননি রোনাল্ডো।

শুধু রোনাল্ডো নন, গোটা পর্তুগাল দলই আক্রমণে ধারহীন ছিল। কলম্বিয়া নিজেদের বক্সে সুসংগঠিত রক্ষণ গড়ে তোলায় প্রতিটি আক্রমণই আটকে যায়। পর্তুগাল কিছু সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে ভুল সিদ্ধান্ত, দুর্বল ফিনিশিং এবং প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পায়নি।

উল্টো দিকে ম্যাচ জেতার মতো সুযোগ ছিল কলম্বিয়ারই। আক্রমণে তারা ছিল অনেক বেশি আগ্রাসী এবং আত্মবিশ্বাসী। অতিরিক্ত সময়ে ডেভিনসন স্যাঞ্চেজ বল জালে জড়িয়েছিলেন। কিন্তু ভিডিও সহকারী রেফারির (VAR) সিদ্ধান্তে কয়েক মিলিমিটারের অফসাইডে সেই গোল বাতিল হয়। ভাগ্য সঙ্গ না দিলে এ ম্যাচে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হত পর্তুগালকে।

পরিসংখ্যানও কলম্বিয়ার আধিপত্যের প্রমাণ দেয়। তারা মোট ২৬টি শট নেয়, যা পর্তুগালের দ্বিগুণ। লক্ষ্যে রাখা শটও ছিল ছয়টি, যেখানে পর্তুগাল মাত্র দুটি শট রাখতে পারে। বলের দখল এবং মাঝমাঠের লড়াইয়েও এগিয়ে ছিল কলম্বিয়ার ফুটবলাররা।

পর্তুগালের হয়ে সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবল খেলেছেন রুবেন নেভেস। মাঝমাঠে বল দখল থেকে শুরু করে রক্ষণে সাহায্য— দুই ভূমিকাতেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। অন্য দিকে ব্রুনো ফার্নান্দেজ নিজের ছন্দ খুঁজে পাননি। প্রথম একাদশে সুযোগই পাননি বের্নার্দো সিলভা। ফলে দুই প্রান্ত দিয়ে আক্রমণের ধারও দেখা যায়নি।

এ বার নকআউটে অপেক্ষা করছে ক্রোয়েশিয়া। অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া দলটি বড় মঞ্চে নিজেদের সামর্থ্য বারবার প্রমাণ করেছে। তাই গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ করায় নিজেদের পথই কঠিন করে ফেলল পর্তুগাল। রোনাল্ডোদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আক্রমণের ধার ফিরিয়ে নকআউটে ভুল শুধরে ফেরা।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *