বয়স কম দেখাবে, মেদ ঝরবে দ্রুত! রেজ়িস্ট্যান্স ব্যান্ড নিয়ে সহজ ব্যায়াম শেখালেন মলাইকা অরোরা

রেজ়িস্ট্যান্স ব্যান্ড নিয়ে সহজ ব্যায়াম শেখালেন মলাইকা অরোরা! ফিটনেসের কথা উঠলেই যে কয়েকজন বলিউড তারকার নাম প্রথম সারিতে আসে, তাঁদের মধ্যে অন্যতম মলাইকা অরোরা। বয়স বাড়লেও তাঁর ছিপছিপে গড়ন, টোনড…

June 10, 2026
1 min read

রেজ়িস্ট্যান্স ব্যান্ড নিয়ে সহজ ব্যায়াম শেখালেন মলাইকা অরোরা!

ফিটনেসের কথা উঠলেই যে কয়েকজন বলিউড তারকার নাম প্রথম সারিতে আসে, তাঁদের মধ্যে অন্যতম মলাইকা অরোরা। বয়স বাড়লেও তাঁর ছিপছিপে গড়ন, টোনড শরীর আর প্রাণবন্ত উপস্থিতি আজও অনুপ্রেরণা দেয় বহু মানুষকে। জিম, যোগব্যায়াম, পিলাটেস— সব ক্ষেত্রেই তাঁর দক্ষতা প্রশংসিত। সম্প্রতি তিনি অনুরাগীদের জন্য শেয়ার করেছেন রেজ়িস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করে কিছু সহজ কিন্তু কার্যকর ব্যায়ামের কৌশল।

ফিটনেস বিশেষজ্ঞদের মতে, রেজ়িস্ট্যান্স ব্যান্ড এমন একটি সরঞ্জাম যা কম খরচে এবং বাড়িতেই শরীরচর্চার সুযোগ করে দেয়। ভারী ডাম্বেল বা জটিল যন্ত্রপাতির প্রয়োজন হয় না। নিয়মিত অনুশীলনে শরীরের অতিরিক্ত মেদ কমে, পেশি শক্তিশালী হয় এবং শরীরের গঠন আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

রেজ়িস্ট্যান্স ব্যান্ড বাইসেপ কার্ল

হাতের অতিরিক্ত মেদ কমাতে এই ব্যায়াম বেশ উপকারী। প্রথমে ব্যান্ডের মাঝখানের অংশটি দুই পায়ের নীচে চেপে ধরুন। সোজা হয়ে দাঁড়িয়ে ব্যান্ডের দুই প্রান্ত দুই হাতে শক্ত করে ধরতে হবে। এরপর কনুই শরীরের সঙ্গে লাগিয়ে রেখে হাত ভাঁজ করে ব্যান্ড টেনে কাঁধের দিকে তুলুন। কয়েক সেকেন্ড ধরে রেখে ধীরে ধীরে নামিয়ে আনুন। নিয়মিত করলে বাইসেপ শক্তিশালী হবে এবং হাতের গঠন আরও সুন্দর দেখাবে।

ইলাস্টিক ব্যান্ড রোয়িং

পিঠ, কাঁধ এবং বাহুর পেশি মজবুত করতে এই ব্যায়াম অত্যন্ত কার্যকর। একটি শক্ত জায়গায় রেজ়িস্ট্যান্স ব্যান্ড বেঁধে তার দুই প্রান্ত হাতে ধরে নিজের দিকে টানতে হবে। ব্যায়ামটি শুধু পেশির শক্তি বাড়ায় না, শরীরের ভারসাম্য উন্নত করতেও সাহায্য করে। পাশাপাশি শ্বাস-প্রশ্বাসের ক্ষমতা বৃদ্ধিতেও এর ইতিবাচক প্রভাব রয়েছে।

গ্লুট ব্রিজ উইথ ব্যান্ড

নিতম্ব, কোমর এবং পায়ের পেশি শক্তিশালী করার জন্য এটি জনপ্রিয় একটি ব্যায়াম। ম্যাটের উপর চিৎ হয়ে শুয়ে হাঁটুর উপরে রেজ়িস্ট্যান্স ব্যান্ড পরুন। এরপর হাঁটু ভাঁজ করে পা মাটিতে রেখে কোমর ও নিতম্ব ধীরে ধীরে উপরের দিকে তুলুন। একই সময়ে হাঁটু দিয়ে ব্যান্ডটিকে বাইরে ঠেলার চেষ্টা করুন। কয়েক সেকেন্ড অবস্থান ধরে রেখে আবার নিচে নেমে আসুন। এই ব্যায়াম শরীরের নিম্নাংশকে শক্তিশালী করতে বিশেষভাবে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, রেজ়িস্ট্যান্স ব্যান্ডের সাহায্যে ব্যায়াম করলে শুধু ওজন কমে না, শরীরের নমনীয়তা ও সহনশীলতাও বাড়ে। নিয়মিত শরীরচর্চার সঙ্গে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখলে বয়সের ছাপ অনেকটাই কমিয়ে রাখা সম্ভব। মলাইকার ফিটনেস মন্ত্রও মূলত এই ধারাবাহিকতা এবং শৃঙ্খলার উপরই নির্ভর করে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *