বয়স কমাবে মাত্র ২ মিনিটে! মলাইকার সহজ ব্যায়ামে ঝরবে ওজন, দেখাবে ১০ বছর তরুণী

মলাইকার সহজ ব্যায়ামে ঝরবে ওজন, দেখাবে ১০ বছর তরুণী লাবণ্যের দৌড়ে সময় যেন তাঁর কাছে হার মেনেছে। বয়স বাড়লেও তিনি যেন আরও মোহময়ী হয়ে উঠছেন। বলিউডের ফিটনেস আইকন মলাইকা অরোরা…

September 26, 2025
1 min read

মলাইকার সহজ ব্যায়ামে ঝরবে ওজন, দেখাবে ১০ বছর তরুণী

লাবণ্যের দৌড়ে সময় যেন তাঁর কাছে হার মেনেছে। বয়স বাড়লেও তিনি যেন আরও মোহময়ী হয়ে উঠছেন। বলিউডের ফিটনেস আইকন মলাইকা অরোরা আজও নিজের ছিপছিপে চেহারা, নমনীয় কোমর ও আত্মবিশ্বাসী উপস্থিতি দিয়ে অনুপ্রাণিত করেন অসংখ্য মানুষকে। তাঁর মতো গড়ন পেতে চান অনেকেই, আর সে জন্য ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটানোরও দরকার নেই। মলাইকার মতে, প্রতিদিন মাত্র ২ মিনিটের কয়েকটি সহজ ব্যায়ামেই শরীরকে সুগঠিত রাখা এবং বয়সকে কমিয়ে দেখানো সম্ভব।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কিছু সহজ ব্যায়ামের ভিডিও শেয়ার করেছেন মলাইকা। তিনি জানিয়েছেন, এগুলিকে বলা হয় ‘চাইনিজ মুভমেন্ট’ — চিনের জনপ্রিয় ব্যায়াম, যা ‘তাই চি’ থেকে অনুপ্রাণিত। এর জন্য প্রয়োজন নেই কোনও বিশেষ সরঞ্জামের বা দীর্ঘ প্রস্তুতির। নিয়মিত এই ব্যায়াম করলে শুধু যে অন্তত ৫ কেজি ওজন কমবে তাই নয়, দেখতে বয়সও প্রায় ১০ বছর কম মনে হবে।

চলুন জেনে নেওয়া যাক মলাইকার শেখানো সেই কয়েকটি ব্যায়াম –

১. নেক রোল-শোল্ডার ওপেনার
গলা ও কাঁধের পেশি নমনীয় রাখতে এই ব্যায়াম অত্যন্ত কার্যকর। প্রথমে সোজা হয়ে দাঁড়ান, তারপর মাথা সামনে ঝুঁকিয়ে চিবুক বুকে ঠেকিয়ে কয়েক সেকেন্ড থাকুন। এবার ধীরে ধীরে গলা সোজা করে আগের অবস্থায় ফিরুন। এবার গলা পেছনের দিকে হেলিয়ে আবার কয়েক সেকেন্ড থাকুন। এইভাবে ৫–৭ রাউন্ড করুন। এতে ঘাড়ের টান কমবে এবং শরীরে রক্ত চলাচলও বাড়বে।

২. স্পাইনাল টুইস্ট
সোজা হয়ে দাঁড়িয়ে শরীর একবার ডান দিকে, একবার বাঁ দিকে মোচড় দিন। চাইলে দুই হাত কোমরে রাখতে পারেন বা সামনের দিকে প্রসারিত করে রাখতে পারেন। এতে মেরুদণ্ড নমনীয় হয় এবং রক্ত সঞ্চালন সঠিক থাকে। অফিসের চেয়ারে বসে থেকেও এই ব্যায়ামটি করা যায়।

৩. আর্ম সার্কল
কাঁধ বরাবর দুই হাত সোজা করে ছড়িয়ে দিন। খেয়াল রাখবেন, কনুই যেন সোজা থাকে। এবার দুই হাত একসঙ্গে ঘড়ির কাঁটার দিকে ৫–৭ বার ঘোরান। এরপর বিপরীত দিকে একইভাবে ঘোরান। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন। শেষে দু’হাত কোলের উপর রেখে চোখ বন্ধ করে কিছুক্ষণ বিশ্রাম নিন। এতে কাঁধ ও বাহু পেশি মজবুত হবে এবং চর্বি কমবে।

৪. সাইড স্ট্রেচ
মাথার পিছনে হাত রেখে লক করুন, পা দু’টি ফাঁক রেখে কাঁধ সোজা রাখুন। এবার শরীরকে একবার ডান দিকে, একবার বাঁ দিকে হেলান। এতে সাইড অ্যাবসে টান পড়বে এবং কোমরের বাড়তি মেদ কমবে। ১৬ গুনে তিন বার করুন। কোমরে সমস্যা না থাকলে সামনে ও পিছনে হালকা বেন্ডিং করাও যেতে পারে। সামনে ঝোঁকার সময় হাঁটু ভাঁজ হবে না, আর হাত দিয়ে পায়ের পাতা স্পর্শ করার চেষ্টা করুন।

৫. লেগ স্ট্রেচ
একটি পা সামনে এগিয়ে হাঁটু ভাঁজ করুন, আরেকটি পা পিছনে রেখে শরীরকে আপ-ডাউন করুন। কাঁধ যেন সোজা থাকে। প্রতি পায়ে ১০ বার করে তিন সেট করলেই যথেষ্ট। এতে পায়ের পেশি মজবুত হবে এবং ভারসাম্য বাড়বে।

মলাইকার মতে, নিয়মিত এই ২ মিনিটের ব্যায়ামগুলি করলে শরীর থাকবে চনমনে ও লাবণ্যময়, মনও থাকবে তরতাজা। বয়স বাড়লেও শরীর ও চেহারায় তার ছাপ পড়বে না। তাই ব্যস্ত জীবনের মাঝেও দিনে কয়েক মিনিট সময় বের করে এই সহজ ব্যায়ামগুলি করে ফেলুন ঘরে বসেই। তরুণী হয়ে উঠুন নিজের মতো করে!

ব্যালকনির উপর উড়ালপুল! নাগপুরের সেতু স্মরণ করাচ্ছে ভোপালের ৯০ ডিগ্রি রেলসেতুর ঘটনার কথা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *