পুরনো বন্ধুত্বের ইতি! ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে লড়াইয়ে নামলেন কানাডার প্রধানমন্ত্রী

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে লড়াইয়ে নামলেন কানাডার প্রধানমন্ত্রী! আমেরিকার নতুন শুল্কনীতির বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ার ঘোষণা দিল কানাডা! দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নে স্পষ্ট জানিয়ে দিলেন, আমেরিকার অন্যায্য শুল্কের বিরুদ্ধে তারা…

March 28, 2025
1 min read

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে লড়াইয়ে নামলেন কানাডার প্রধানমন্ত্রী!

আমেরিকার নতুন শুল্কনীতির বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ার ঘোষণা দিল কানাডা! দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নে স্পষ্ট জানিয়ে দিলেন, আমেরিকার অন্যায্য শুল্কের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন।

কার্নে বলেন, “আমরা আমেরিকার শুল্কনীতির বিরুদ্ধে লড়াই করব! পাল্টা শুল্ক আরোপ করব, যা তাদের অর্থনীতিতেই বড় ধাক্কা দেবে।”

বুধবার হোয়াইট হাউসে দ্বিতীয়বারের জন্য ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকেই কানাডা-আমেরিকার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ট্রাম্প প্রশাসন আমেরিকায় আমদানি করা সব গাড়ির ওপর ২৫% শুল্ক বসানোর ঘোষণা করার পর কানাডার অসন্তোষ চরমে পৌঁছায়।

এই সিদ্ধান্তের জেরে ক্ষুব্ধ হয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে তড়িঘড়ি রাজধানী অটোয়ায় ফিরে এসে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন। এই বৈঠকে পাল্টা শুল্ক আরোপ এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থার পরিকল্পনা করা হয়।

বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে কার্নে বলেন, “আমেরিকার সঙ্গে আমাদের গভীর অর্থনৈতিক সম্পর্ক ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের ইতি টেনে দিল।”

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই শুল্ক নীতির ফলে আমেরিকা ও কানাডার অর্থনীতি প্রবল চাপে পড়তে পারে। বিশেষ করে, কানাডার গাড়ি শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়তে চলেছে। তবে, প্রধানমন্ত্রী কার্নে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন, কানাডার শিল্প ও শ্রমিকদের সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

মোদীর আমন্ত্রণে সাড়া, ভারতে আসছেন পুতিন! দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *