সামান্থা রুথ প্রভুকে ঘিরে ফের জল্পনা
নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ব্যক্তিগতভাবে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ক্যারিয়ার এবং মানসিক স্বাস্থ্য— দুই দিক সামলাতে গিয়ে অনেকটা সময় লড়েছেন তিনি। তবে সব কষ্ট পেরিয়ে এখন আবারও আলোচনার কেন্দ্রে এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, সামান্থার জীবনে নাকি এসেছে নতুন প্রেম!
সম্প্রতি এক অনুষ্ঠানে সামান্থাকে দেখা গিয়েছে চোখের জল মুছতে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই ধরে নেন, হয়তো আবারও কোনও ব্যক্তিগত কষ্টে ভেঙে পড়েছেন তিনি। কিন্তু সামান্থা নিজেই জানিয়েছেন, এটি আসলে আবেগের মুহূর্ত, কিন্তু ব্যক্তিগত কারণে নয়।
এবার নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছেন সামান্থার একটি ইনস্টাগ্রাম পোস্ট। নিজের প্রথম প্রযোজিত ছবি ‘শুভম’-এর ট্রেলার লঞ্চ উপলক্ষে পোস্ট করা ছবির ক্যাপশনে লেখেন, “পথটা অনেক লম্বা ছিল, কিন্তু এখন আমরা এখানে। নতুন শুরু।” আর এখানেই সবাই খুঁজে পেয়েছেন ‘নতুন সম্পর্ক’-এর ইঙ্গিত।
কার সঙ্গে জড়িয়েছে এই সম্ভাব্য সম্পর্কের নাম? সূত্র বলছে, সেই ব্যক্তি হলেন পরিচালক রাজ নিদিমরু, যিনি সামান্থার সঙ্গে ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-তে কাজ করেছেন। বহুদিন ধরেই এই গুঞ্জন চলছিল, কিন্তু সাম্প্রতিক পোস্টে রাজের সঙ্গে একসঙ্গে ছবি দেখে ফের জল্পনা মাথাচাড়া দিয়েছে।
তবে এই সম্পর্কের কথা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন সামান্থা নিজেই। জল্পনার জবাবে এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “নতুন শুরু মানে প্রযোজক হিসেবে আমার নতুন যাত্রা। এখন আমি কেবল নিজের কাজ আর নিজের স্বপ্নের দিকেই মন দিচ্ছি।”
সামান্থার কথায় স্পষ্ট, আপাতত প্রেম নয়, নিজের পায়ের তলায় মাটি শক্ত করাটাই তাঁর লক্ষ্য। কেরিয়ারে নতুন এক অধ্যায় শুরু করছেন তিনি প্রযোজক হিসেবে, এবং সেই যাত্রা তাঁর কাছে এক নতুন জন্মের মতোই।
যদিও বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরমহলে গুঞ্জন থামছে না। অনেকেই মনে করছেন, যে বন্ধুত্ব রাজের সঙ্গে তৈরি হয়েছে, তার মধ্যে হয়তো ভবিষ্যতে কিছু একটা গড়েও উঠতে পারে।
সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও নানা চর্চা হয়েছে। নাগা চৈতন্যর সঙ্গে ডিভোর্সের পর কিছুদিন তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন নিজের মানসিক লড়াইয়ের কথা। সেই সময় তার ক্যানসার জল্পনা থেকে শুরু করে নানা গুজব ছড়িয়ে পড়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সব ভুল প্রমাণ করে ঘুরে দাঁড়িয়েছেন অভিনেত্রী।
এই মুহূর্তে সামান্থা যেমন নিজের কাজ নিয়ে ব্যস্ত, তেমনই ভক্তরাও চাইছেন তাঁর জীবনে নতুন আলো ফিরুক। প্রেমে হোক কিংবা পেশাগত সাফল্যে— সামান্থার নতুন অধ্যায় যে শুরু হয়েছে, তা নিয়ে কোনও দ্বিমত নেই।
অপারেশন সিঁদুর: ভারতীয় প্রতিআক্রমণে মাসুদ আজ়হারের বোন-সহ পরিবারের ১০ জন নিহত