টাইব্রেকারের ষষ্ঠ শট নিতে রাজি ছিলেন না চার জার্মান ফুটবলার, তাহের মিসেই বিদায় বিশ্বকাপের

টাইব্রেকারের ষষ্ঠ শট নিতে রাজি ছিলেন না চার জার্মান ফুটবলার! প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানি। চার বারের বিশ্বচ্যাম্পিয়নদের এই হার নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।…

July 1, 2026
1 min read

টাইব্রেকারের ষষ্ঠ শট নিতে রাজি ছিলেন না চার জার্মান ফুটবলার!

প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানি। চার বারের বিশ্বচ্যাম্পিয়নদের এই হার নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। এ বার সামনে এসেছে হারের আরও একটি কারণ—টাইব্রেকারের গুরুত্বপূর্ণ মুহূর্তে ষষ্ঠ শট নিতে রাজি হননি দলের একাধিক ফুটবলার।

জার্মান সংবাদপত্র ‘বিল্ড’-এর দাবি, প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে প্রথম পাঁচ জন শুটারের নাম আগে থেকেই ঠিক করা ছিল। কিন্তু ম্যাচ যখন ষষ্ঠ শটে গড়ায়, তখন সমস্যায় পড়ে জার্মানি। জানা গিয়েছে, লিয়ন গোরেৎজ়কা, ওয়ালদেমার আন্তন, নাথানিয়েল ব্রাউন এবং মালিক চাও—এই চার ফুটবলারকে ষষ্ঠ শট নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু কেউই দায়িত্ব নিতে রাজি হননি।

এই চার জনের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ছিলেন গোরেৎজ়কা। দেশের হয়ে ৭২টি ম্যাচ খেলা এই মিডফিল্ডারকে অধিনায়ক জোশুয়া কিমিচ দু’বার পেনাল্টি নেওয়ার অনুরোধ করেছিলেন বলেও খবর। কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজি হননি।

বাধ্য হয়ে ষষ্ঠ শট নিতে এগিয়ে আসেন জোনাথন তাহ। কিন্তু তাঁর জন্য পরিস্থিতি ছিল আরও কঠিন। কারণ ক্লাব বা জাতীয় দলের হয়ে এর আগে কোনও দিন পেনাল্টি শট নেওয়ার অভিজ্ঞতা ছিল না তাঁর। টাইব্রেকারের চাপে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট ছিল। তাঁর নেওয়া শট চলে যায় বারের উপর দিয়ে।

এর পর প্যারাগুয়ের হোসে কানালে নিজের শট থেকে গোল করে দলকে জয় এনে দেন। ইতিহাসে প্রথম বার বিশ্বকাপের টাইব্রেকারে হারের মুখ দেখে জার্মানি।

এই হারের পর দেশের সংবাদমাধ্যম এবং ফুটবল বিশেষজ্ঞদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছে জার্মান দল। ফুটবল বিশ্লেষক মারিয়ন হর্ন দলের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

তিনি লিখেছেন, “আমরা সব দিক থেকেই দ্বিতীয় সারির দেশে পরিণত হচ্ছি। ফুটবল দলও নিজেদের গৌরব হারাচ্ছে। দলের চিন্তা যদি ম্যাচের বদলে অন্য বিষয় নিয়ে বেশি থাকে, তা হলে এমন ফল হওয়াই স্বাভাবিক।”

জার্মানির বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে শুধু মাঠের ব্যর্থতায় নয়, চাপের মুহূর্তে দায়িত্ব নেওয়ার মানসিকতার অভাব নিয়েও প্রশ্ন তুলে। টাইব্রেকারের সেই ষষ্ঠ শটই এখন দলের বিদায়ের অন্যতম প্রতীক হয়ে উঠেছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow
Explore More on These Topics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *