‘এই কাকুটা কে?’— এক লাইনের পোস্টেই বিতর্ক! শাহরুখ প্রসঙ্গে নীরবতা ভাঙলেন তুরস্কের অভিনেত্রী হান্ডে এরচেল

শাহরুখ প্রসঙ্গে নীরবতা ভাঙলেন তুরস্কের অভিনেত্রী হান্ডে এরচেল! একটি ছোট্ট ভুল বোঝাবুঝি, আর তাতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল বিতর্ক। বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে ঘিরে এমনই এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়লেন…

January 22, 2026
1 min read

শাহরুখ প্রসঙ্গে নীরবতা ভাঙলেন তুরস্কের অভিনেত্রী হান্ডে এরচেল!

একটি ছোট্ট ভুল বোঝাবুঝি, আর তাতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল বিতর্ক। বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে ঘিরে এমনই এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়লেন তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী হান্ডে এরচেল। অভিযোগ উঠল, তিনি নাকি শাহরুখকে ‘কাকু’ বলে সম্বোধন করেছেন! আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন অভিনেতার অনুরাগীরা। শেষ পর্যন্ত বাধ্য হয়েই মুখ খুললেন হান্ডে।

ঘটনার সূত্রপাত সৌদি আরবের রিয়াধে আয়োজিত এক আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে মঞ্চে ছিলেন শাহরুখ খান, তাঁর সঙ্গে দেখা যায় মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলকেও। সেই সময় দর্শকাসনে বসে ভিডিয়ো তুলছিলেন হান্ডে। মুহূর্তের মধ্যেই সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই ধরে নেন, শাহরুখকে ক্যামেরাবন্দি করছিলেন তুরস্কের অভিনেত্রী— এমনকি তাঁকে ‘শাহরুখ-ভক্ত’ বলেও দাবি করা হয়।

কিন্তু জল্পনা বাড়তেই হান্ডে নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করে বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, শাহরুখকে নয়, বরং নিজের বন্ধু আমিনাকেই ভিডিয়ো করছিলেন। এখানেই গোলমাল। নাকি সেই পোস্টে লেখা ছিল— “এই কাকুটা কে?” এই একটি লাইনের স্ক্রিনশট ছড়িয়ে পড়তেই অনুরাগীদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। শুরু হয় কটাক্ষ, তির্যক মন্তব্য, এমনকি কড়া ভাষার আক্রমণও।

বিতর্ক চরমে পৌঁছতেই হান্ডে ফের এক বার ব্যাখ্যা দেন। তাঁর দাবি, ভাইরাল হওয়া স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়ো। তিনি কখনওই শাহরুখ খানকে ‘কাকু’ বলে সম্বোধন করেননি, এমন মন্তব্য লেখেনওনি। বিষয়টি পরিষ্কার করার পর ধীরে ধীরে শান্ত হন অনুরাগীরা।

এক জন শাহরুখ-ভক্ত লেখেন, “আপনাকে ধন্যবাদ, সত্যিটা সামনে আনার জন্য। শাহরুখের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো নতুন কিছু নয়। এই ক্ষেত্রেও সেটাই হয়েছে।” আর এক অনুরাগী আবার ক্ষমা চেয়ে বলেন, “এই ক’দিন আপনাকে অনেক কটু কথা শুনতে হয়েছে, তার জন্য আমরা দুঃখিত।”

এই পুরো বিতর্কে অবশ্য এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি শাহরুখ খান বা তাঁর টিম। আপাতত তিনি ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর প্রস্তুতিতে। অন্য দিকে, হান্ডে এরচেলের এই অভিজ্ঞতা যেন আরও এক বার মনে করিয়ে দিল— সমাজমাধ্যমে একটি ভুল তথ্য কী ভাবে মুহূর্তে ভুল বোঝাবুঝি আর আক্রমণের জন্ম দিতে পারে।

একটি নিরীহ ভিডিয়ো, একটি ভুয়ো স্ক্রিনশট— আর তাতেই আন্তর্জাতিক তারকাদের নাম জড়িয়ে তৈরি হল বড় বিতর্ক। শেষমেশ সত্য সামনে এলেও, প্রশ্ন থেকে যায়— এমন ভুল বোঝাবুঝি এড়াতে আমরা আদৌ কতটা সচেতন?

‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *