আলিয়া-দিব্যার দ্বন্দ্বের
রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমাল পার্ক’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। কিন্তু সাম্প্রতিককালে আলিয়া ভাট ও দিব্যা খোসলা কুমারের মধ্যকার সংঘাতের জেরে প্রশ্ন উঠেছে, এই দ্বন্দ্ব কি প্রভাব ফেলবে রণবীরের আসন্ন সিনেমার উপর? বিশেষত, ‘জিগরা’ সিনেমা নিয়ে শুরু হওয়া এই বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে, যা অনুরাগীদের মনে উদ্বেগ তৈরি করেছে।

আলিয়া-দিব্যার দ্বন্দ্বের শুরু
আলিয়া ভাটের অভিনীত ‘জিগরা’ সিনেমা মুক্তির পর থেকেই বেশ প্রশংসা কুড়িয়েছে। বিশেষত আলিয়ার অভিনয় নিয়ে সমালোচকরা বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে ‘জিগরা’-এর বক্স অফিস কালেকশন নিয়ে কড়া সমালোচনা করেছেন টি সিরিজের কর্ণধার দিব্যা খোসলা কুমার। তার দাবি, আলিয়া নিজেই সিনেমার টিকিট কিনে বক্স অফিস কালেকশন বাড়িয়ে দেখাচ্ছেন। দিব্যা প্রেক্ষাগৃহে গিয়ে খালি আসন দেখে এই অভিযোগ তোলেন যে, প্রচার করা হাউসফুল শোয়ের আসলে কোনও সত্যতা নেই।
দিব্যার এই অভিযোগ নেটদুনিয়ায় ঝড় তোলে। তিনি সরাসরি প্রেক্ষাগৃহ থেকে দর্শকশূন্য হলে’র ছবি পোস্ট করে আলিয়াকে কটাক্ষ করেন। দিব্যার বক্তব্য, আলিয়া এবং তাঁর প্রযোজক কারণ জোহর ইচ্ছাকৃতভাবে সিনেমার টিকিট কিনে হাউসফুল দেখানোর চেষ্টা করছেন।

কারণ জোহরের প্রতিক্রিয়া
আলিয়া এই অভিযোগের কোনো উত্তর দেননি। তবে তাঁর হয়ে মুখ খুলেছেন প্রযোজক করণ জোহর। দিব্যার নাম না নিয়েই ইনস্টাগ্রামে করণ লেখেন, “নীরবতাই হল সবচেয়ে বড় উত্তর যা তুমি দিতে পারবে বোকাদের।” এই মন্তব্য সরাসরি দিব্যাকে ইঙ্গিত করেই করা হয়েছে বলে মনে করছেন অনেকে।
এর জবাবে দিব্যা আরও একধাপ এগিয়ে বলেন, “সত্যি সবসময় বোকাদের বিরক্ত করে, যারা এর বিরোধিতা করে।” আরেকটি পোস্টে তিনি লেখেন, “যখন কেউ অন্যের অধিকার চুরি করতে অভ্যস্ত হয়ে যায়, তখন তার আর কোনও কণ্ঠস্বর থাকে না, এবং সে নীরবতাকেই বেছে নেয়।”
রণবীরের ‘অ্যানিমাল পার্ক’ কি প্রভাবিত হবে?
এই আলিয়া-দিব্যার সংঘাতের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে—আলিয়া ও দিব্যার এই দ্বন্দ্ব কি প্রভাব ফেলবে রণবীর কাপুরের আসন্ন ছবি ‘অ্যানিমাল পার্ক’-এ? ‘অ্যানিমাল’ সিনেমার সিক্যুয়েল হিসেবে এই ছবির জন্য অপেক্ষা করছে ফ্যানেরা। তবে ‘অ্যানিমাল’-এর প্রযোজক ভূষণ কুমার, যিনি দিব্যা খোসলা কুমারের স্বামী, তিনি কি এই সংঘাতের প্রভাবে রণবীরকে সিক্যুয়েল থেকে বাদ দেবেন?
আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও ঘোষণা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা জল্পনা করছেন যে, আলিয়া ও দিব্যার এই সংঘাত রণবীরের ‘অ্যানিমাল পার্ক’-এর ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। বিশেষ করে যখন ছবির প্রযোজক ভূষণ কুমার, তাঁর স্ত্রীর সঙ্গে আলিয়ার সংঘাতের প্রভাব ছবির প্রযোজনায় পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ভক্তদের উদ্বেগ
এই পুরো ঘটনার জেরে রণবীর কাপুরের ভক্তদের মধ্যে প্রবল উৎকণ্ঠা দেখা দিয়েছে। তারা চিন্তিত যে, ‘অ্যানিমাল পার্ক’-এ আলিয়ার সঙ্গে জড়িত বিতর্কের কারণে ছবির প্রযোজনায় কোনও বিঘ্ন ঘটতে পারে। রণবীরের অনুরাগীরা অপেক্ষায় আছেন যে, এই সংঘাত কতদূর গড়াবে এবং তার প্রভাব ‘অ্যানিমাল পার্ক’-এর মতো বহুল প্রতীক্ষিত সিনেমার ওপর কীভাবে পড়বে।
এখন দেখার বিষয়, এই দ্বন্দ্ব কতটা গুরুতর হয় এবং সেটি রণবীর কাপুরের ক্যারিয়ারের উপর কী প্রভাব ফেলে।