মঞ্চে সেলিনকে জড়িয়ে ধরলেন ঐশ্বর্যা, গালে চুম্বন, তার পরেই হাততালিতে মাতলেন দুই তারকা

মঞ্চে সেলিনকে জড়িয়ে ধরলেন ঐশ্বর্যা! আন্তর্জাতিক মঞ্চে ফের নজর কাড়লেন ঐশ্বর্যা রায় বচ্চন। এ বার বিশ্বখ্যাত গায়িকা সেলিন দিয়োঁর সঙ্গে তাঁর এক উষ্ণ মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেলিনের পারফরম্যান্স…

September 29, 2026
1 min read

মঞ্চে সেলিনকে জড়িয়ে ধরলেন ঐশ্বর্যা!

আন্তর্জাতিক মঞ্চে ফের নজর কাড়লেন ঐশ্বর্যা রায় বচ্চন। এ বার বিশ্বখ্যাত গায়িকা সেলিন দিয়োঁর সঙ্গে তাঁর এক উষ্ণ মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেলিনের পারফরম্যান্স শেষ হতেই তাঁকে জড়িয়ে ধরেন ঐশ্বর্যা, গালে এঁকে দেন চুম্বন। তার পর মঞ্চে উপস্থিত অন্য তারকাদের সঙ্গে করতালিতে যোগ দেন অভিনেত্রী।

একটি প্রসাধনী সংস্থার আন্তর্জাতিক অনুষ্ঠানে এই বিশেষ মুহূর্ত দেখা যায়। আইফেল টাওয়ারের সামনে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে দীর্ঘ বিরতির পর মঞ্চে পারফর্ম করেন সেলিন। ‘আই অ্যাম অ্যালাইভ’ গান গেয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন তিনি।

পারফরম্যান্স শেষ হওয়ার পর সেলিনের দিকে এগিয়ে যান ঐশ্বর্যা। গায়িকাকে আলিঙ্গন করে গালে চুম্বন করেন অভিনেত্রী। তার পর সেলিনের প্রত্যাবর্তন উদ্‌যাপন করতে উপস্থিত অন্যান্য ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং তারকাদের সঙ্গে হাততালিতে যোগ দেন তিনি। মুহূর্তটি ক্যামেরাবন্দি হতেই তা ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।

অন্য একটি ভিডিয়োয় ঐশ্বর্যা ও সেলিনকে হাত ধরে নাচতেও দেখা গিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য আন্তর্জাতিক তারকারাও তাঁদের সঙ্গে উদ্‌যাপনে যোগ দেন। দুই তারকার স্বতঃস্ফূর্ত এই মুহূর্ত ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে।

প্রসাধনী সংস্থাটির নবম সংস্করণের অনুষ্ঠানে আন্তর্জাতিক তারকার সমাবেশ ছিল চোখে পড়ার মতো। ঐশ্বর্যা ও সেলিন ছাড়াও উপস্থিত ছিলেন সিমোন অ্যাশলি, কেন্ডেল জেনার, অ্যান্ডি ম্যাকডোয়েল-সহ আরও অনেকে।

এ দিকে, ২৮ সেপ্টেম্বর ফ্রান্সে মার্জার সরণির র‌্যাম্পেও দেখা যায় ঐশ্বর্যাকে। কালো ভেলভেটের গাউনে সেজেছিলেন তিনি। সঙ্গে ছিল রত্নখচিত টিয়ারা, যা তাঁর সাজে আলাদা মাত্রা যোগ করে।

বড়পর্দা থেকে আপাতত দূরে থাকলেও আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে নিয়মিতই উপস্থিত হচ্ছেন ঐশ্বর্যা। ২০২৩ সালে মুক্তি পাওয়া মণি রত্নমের ‘পোনিয়িন সেলভান: ২’-এর পর তাঁকে আর কোনও নতুন ছবিতে দেখা যায়নি। তবে আন্তর্জাতিক অনুষ্ঠানগুলিতে তাঁর উপস্থিতি এখনও অনুরাগীদের আগ্রহের কেন্দ্রেই রয়েছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *