মুক্তির আগেই ‘রামায়ণ’ ঘিরে নতুন বিতর্ক, বিশেষ প্রদর্শন না হলে বিক্ষোভের হুঁশিয়ারি হিন্দু সংগঠনের

মুক্তির আগেই ‘রামায়ণ’ ঘিরে নতুন বিতর্ক! মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। ছবিটি প্রেক্ষাগৃহে আসার আগে একটি বিশেষ প্রদর্শনীর দাবি জানিয়েছে শ্রীরামলীলা মহাসঙ্ঘ। সংগঠনের…

August 3, 2026
0 min read

মুক্তির আগেই ‘রামায়ণ’ ঘিরে নতুন বিতর্ক!

মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি রামায়ণ। ছবিটি প্রেক্ষাগৃহে আসার আগে একটি বিশেষ প্রদর্শনীর দাবি জানিয়েছে শ্রীরামলীলা মহাসঙ্ঘ। সংগঠনের দাবি, ছবিতে এমন কোনও দৃশ্য বা সংলাপ থাকলে যা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে, তা মুক্তির আগেই সংশোধনের সুযোগ থাকা উচিত। দাবি না মানা হলে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের বাইরে বিক্ষোভেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, শ্রীরামলীলা মহাসঙ্ঘের সভাপতি অর্জুন কুমার ছবির নির্মাতাদের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে সংগঠনের প্রতিনিধিদের জন্য ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করার আবেদন জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে রামলীলা মঞ্চস্থ করার অভিজ্ঞতা এবং ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকার কারণে ছবির উপস্থাপনা সম্পর্কে মতামত দেওয়ার সুযোগ পাওয়া উচিত।

চিঠিতে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘আদিপুরুষ’ ছবির বিতর্কের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। সেই ছবিতে প্রভাস, কৃতি শ্যানন ও সইফ আলি খান অভিনয় করেছিলেন। মুক্তির পর ছবির সংলাপ, চরিত্রের উপস্থাপনা, পোশাক এবং ভিএফএক্স নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। বিশেষ করে লঙ্কার নকশা, রাবণের চেহারা এবং কয়েকটি দৃশ্যকে কেন্দ্র করে ধর্মীয় মহলে আপত্তি ওঠে। মহাসঙ্ঘের দাবি, সেই বিতর্ক ছবির বক্স অফিসের ফলাফলেও প্রভাব ফেলেছিল।

সংগঠনের দাবি, তাদের কাছে এমন কিছু তথ্য এসেছে, যা থেকে মনে হচ্ছে নতুন ‘রামায়ণ’ ছবিতেও কিছু দৃশ্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। যদিও সেই অভিযোগের পক্ষে নির্দিষ্ট কোনও দৃশ্য বা তথ্য প্রকাশ করা হয়নি। তবু নির্মাতাদের কাছে আগাম প্রদর্শনীর আবেদন জানিয়ে বলা হয়েছে, আপত্তিকর কিছু থাকলে তা মুক্তির আগেই সংশোধন করা সম্ভব হবে।

চিঠিতে আরও স্পষ্ট করে বলা হয়েছে, যদি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা না করা হয়, তবে শ্রীরামলীলা মহাসঙ্ঘ অন্য হিন্দু সংগঠনগুলিকে সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন সিনেমা হলের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করবে।

নীতেশ তিওয়ারির পরিচালনায় তৈরি এই ছবিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কপূর, রাবণের চরিত্রে যশ এবং সীতার ভূমিকায় সাই পল্লবী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে, রকুল প্রীত সিংহ, অরুণ গোবিল ও লারা দত্ত। সম্প্রতি ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। দুই পর্বে নির্মিত এই মহাকাব্যভিত্তিক ছবির প্রথম অংশ চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা, আর দ্বিতীয় অংশ আসবে আগামী বছর।

তবে প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সমাজমাধ্যমে ছবির পোশাক ও চরিত্রের নকশা নিয়ে আলোচনা শুরু হয়েছে। দর্শকদের একাংশের মতে, কয়েকটি চরিত্রের পোশাক ও উপস্থাপনায় আধুনিকতার ছাপ রয়েছে, যা মহাকাব্যের সময়কাল ও ঐতিহ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এই পরিস্থিতিতে মুক্তির আগেই ছবিকে ঘিরে বিতর্ক আরও জোরালো হওয়ার ইঙ্গিত মিলছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *