মুসলিম ফুটবলারদের জন্য বিশ্বকাপে আলাদা!
footমঞ্চে ম্যাচ সেরার পুরস্কার ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, মুসলিম ধর্মাবলম্বী ফুটবলারদের জন্য দেওয়া হচ্ছে আলাদা ট্রফি। তবে বিষয়টি কোনও বৈষম্যের কারণে নয়, বরং ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানিয়েই এমন ব্যবস্থা করেছে FIFA।
এ বারের বিশ্বকাপে ম্যাচের সেরা ফুটবলারকে যে ট্রফি দেওয়া হচ্ছে, তার স্পনসর Michelob Ultra। ট্রফিতে সংস্থার নাম ও লোগো রয়েছে। সাধারণত Lionel Messi, Vinicius Junior বা Cristiano Ronaldo-দের মতো তারকারা সেই ট্রফি হাতে নিয়ে স্পনসরের লোগো-সহ ছবি তুলছেন।
কিন্তু ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ হওয়ায় অনেক মুসলিম ফুটবলার এমন কোনও প্রতীকের সঙ্গে নিজেদের যুক্ত করতে চান না। সেই বিষয়টি মাথায় রেখেই মুসলিম খেলোয়াড়রা ম্যাচ সেরা হলে তাঁদের জন্য আলাদা ট্রফির ব্যবস্থা করা হয়েছে।
এই বিশেষ ট্রফিতে থাকছে না মদ প্রস্তুতকারক সংস্থার নাম বা লোগো। এমনকি যে জায়গায় তাঁরা পুরস্কার হাতে ছবি তুলবেন, সেখানেও স্পনসর সংস্থার পরিচয় থাকবে না। তবে ট্রফির বাকি নকশা ও সম্মানের ক্ষেত্রে কোনও পার্থক্য রাখা হচ্ছে না।
আগেও তৈরি হয়েছিল বিতর্ক
মুসলিম ফুটবলারদের ধর্মীয় আপত্তির বিষয়টি নতুন নয়। Mohamed El Shenawy ২০১৮ সালের বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ সেরা হয়েছিলেন। কিন্তু সেই সময় ট্রফিতে মদ প্রস্তুতকারক সংস্থার নাম থাকায় তিনি পুরস্কার নিতে অস্বীকার করেন।
২০২২ সালের বিশ্বকাপেও একই ধরনের ঘটনা দেখা যায়। ফ্রান্সের তারকা Kylian Mbappe ট্রফিতে থাকা মদ প্রস্তুতকারক সংস্থার লোগো হাত দিয়ে ঢেকে ছবি তোলেন। এর জন্য তাঁকে জরিমানাও দিতে হয়েছিল। তবু তিনি লোগো প্রকাশ্যে দেখাতে রাজি হননি।
এর পর একাধিক মুসলিম ফুটবলারও একই ধরনের অবস্থান নেন। সেই অভিজ্ঞতা থেকেই এ বার আগে থেকেই ব্যবস্থা নিয়েছে ফিফা।
ফিফার এই সিদ্ধান্তকে অনেকে ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান হিসেবে দেখছেন। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক মঞ্চে খেলোয়াড়দের ব্যক্তিগত মূল্যবোধ ও স্পনসরদের স্বার্থের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টাই এই উদ্যোগের মূল কারণ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?