মা হওয়ার সুখবর দিলেন সমান্থা, মাতৃত্বের জন্য নেবেন বিরতি

মা হওয়ার সুখবর দিলেন সমান্থা! অভিনেত্রী সমান্থা রুথ প্রভুর জীবনে এল নতুন অধ্যায়। দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মা হওয়ার খবর নিজেই নিশ্চিত করলেন দক্ষিণী তারকা। ‘মা ইনতি…

June 25, 2026
1 min read

মা হওয়ার সুখবর দিলেন সমান্থা!

অভিনেত্রী সমান্থা রুথ প্রভুর জীবনে এল নতুন অধ্যায়। দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মা হওয়ার খবর নিজেই নিশ্চিত করলেন দক্ষিণী তারকা। ‘মা ইনতি বঙ্গারাম’ ছবির সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের মাতৃত্বের খবর জানান সমান্থা।

কিছু দিন ধরেই সমান্থার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জোর জল্পনা চলছিল। একটি অনুষ্ঠানে তাঁর ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসার পর নেটমাধ্যমে অনেকে দাবি করেছিলেন, অভিনেত্রী মা হতে চলেছেন। তাঁর স্ফীতোদর নিয়েও শুরু হয়েছিল নানা আলোচনা। পরে তাঁর ঘনিষ্ঠ মহল থেকেও খবরের সত্যতা স্বীকার করা হয়। অবশেষে নিজেই সেই সুখবর প্রকাশ করলেন সমান্থা।

‘মা ইনতি বঙ্গারাম’-এর সাফল্য অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন অভিনেত্রী। তিনি জানান, বর্তমানে হাতে থাকা কাজগুলি শেষ করার পর কিছুদিনের জন্য বিরতি নিতে চান। সমান্থার কথায়, “এর পর আমার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে কিছুদিন বিশ্রাম নিতে হবে। আমাকে মাতৃত্বকালীন ছুটি নিতে হবে। তার পরে আবার ভক্তদের জন্য নতুন ছবি নিয়ে ফিরব।”

সমান্থার এই ঘোষণার পর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। এর আগে একটি অনুষ্ঠানে তাঁকে আসমানি রঙের টি-শার্ট ও জিন্সে দেখা গিয়েছিল। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই অনেকে তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছিলেন। কেউ লিখেছিলেন, “আমি খুশিতে কাঁদছি।” আবার কেউ জানিয়েছিলেন, সমান্থার জীবনে নতুন এই অধ্যায় যেন আনন্দে ভরে ওঠে।

শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে সমান্থা ও তাঁর স্বামী রাজ নিদিমোরুর প্রথম সন্তান পৃথিবীর আলো দেখতে পারে। যদিও এই বিষয়ে আগে আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি অভিনেত্রী। পরে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, সমান্থা গর্ভাবস্থার প্রথম পর্যায়ে রয়েছেন এবং তিনি ও তাঁর পরিবার এই খবর নিয়ে অত্যন্ত আনন্দিত।

মা হওয়ার সিদ্ধান্তটি সমান্থা খুব ভেবেচিন্তেই নিয়েছেন বলেও জানা গিয়েছে। অভিনেত্রীর জীবনে গত কয়েক বছর ছিল নানা ওঠাপড়ার। নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। একই সঙ্গে শারীরিক অসুস্থতার সঙ্গেও লড়াই করেছেন তিনি।

এর পর নতুন জীবনের পথে এগিয়ে যান সমান্থা। ২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বত্তূরে ঘনিষ্ঠদের উপস্থিতিতে রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ে সারেন তিনি। এ বার তাঁদের জীবনে আসতে চলেছে আরও এক নতুন সম্পর্কের সূচনা।

অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও সমান্থা জানিয়েছেন, মাতৃত্বের পর আবারও তিনি পর্দায় ফিরবেন। ফলে ভক্তদের জন্য এটি যেমন আনন্দের খবর, তেমনই অপেক্ষারও—নতুন ভূমিকায় সমান্থাকে কবে দেখা যাবে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *