অভিষেকের ডায়মন্ড হারবারের পাল্টা জবাব? ফলতাকে ‘মডেল ব্লক’ গড়তে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

অভিষেকের ডায়মন্ড হারবারের পাল্টা জবাব? রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দক্ষিণ ২৪ পরগনার ফলতাকে নতুন করে উন্নয়নের মানচিত্রে তুলে ধরতে উদ্যোগী হয়েছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে প্রতিশ্রুতি উপনির্বাচনের প্রচারে…

June 22, 2026
1 min read

অভিষেকের ডায়মন্ড হারবারের পাল্টা জবাব?

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দক্ষিণ ২৪ পরগনার ফলতাকে নতুন করে উন্নয়নের মানচিত্রে তুলে ধরতে উদ্যোগী হয়েছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে প্রতিশ্রুতি উপনির্বাচনের প্রচারে দিয়েছিলেন, সোমবারের বাজেটে তারই প্রতিফলন দেখা গেল। রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ফলতাকে ‘মডেল ব্লক’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে।

বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, ফলতা এলাকার সার্বিক উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় চাহিদার কথা মাথায় রেখে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে বরাদ্দও বাড়ানো হয়েছে। এমএলএ ফান্ড ৭০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।

ফলতা মডেলের প্রথম ধাপে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা। ঘোষণা অনুযায়ী, ফলতা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ১০০ শয্যার আধুনিক গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হবে। সেখানে জরুরি প্রসূতি পরিষেবারও ব্যবস্থা থাকবে, ফলে গর্ভবতী মহিলাদের আর দূরের হাসপাতালে ছুটতে হবে না। পাশাপাশি এলাকায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার কথাও ঘোষণা করা হয়েছে।

গত সপ্তাহে ফলতার ফতেপুরে জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ফলতাকে একটি আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তোলা হবে। স্বাস্থ্য ও শিক্ষার পাশাপাশি বন্দরভিত্তিক শিল্প, দমকল কেন্দ্র এবং মহিলাদের নিরাপত্তা জোরদারের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও বলেছিলেন তিনি।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল সম্প্রসারণের জন্য নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় জমি চিহ্নিত করে প্রকল্প রিপোর্ট দ্রুত জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই উদ্যোগের মধ্যে রয়েছে একটি প্রতীকী বার্তাও। এক সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের অন্যতম আকর্ষণ ছিল স্বাস্থ্য পরিষেবা এবং ‘সেবাশ্রয়’-এর মতো প্রকল্প। এখন সেই ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ফলতাকেই নতুন উন্নয়ন মডেল হিসেবে তুলে ধরতে চাইছে বর্তমান সরকার।

ফলতার মানুষের দীর্ঘদিনের অভিযোগ ছিল, ব্লক হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় সামান্য জটিল রোগীকেও ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেওয়া হত। নতুন হাসপাতাল চালু হলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা স্থানীয়দের।

উপনির্বাচনের সময় শুভেন্দু অধিকারী ফলতার জন্য ‘স্পেশ্যাল প্যাকেজ’-এর প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে বিপুল ভোটে জেতানোর আহ্বানও জানিয়েছিলেন তিনি। ভোটের ফল প্রকাশের পর সেই প্রতিশ্রুতিগুলিকে বাস্তব রূপ দিতে শুরু করেছে সরকার।

বাজেট ঘোষণার পর ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা বলেন, ফলতার জন্য যা যা ঘোষণা করা হয়েছে, তা এলাকার উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে। মহিলা কলেজ, উন্নত হাসপাতাল, দমকল কেন্দ্র, নদীভাঙন রোধ প্রকল্প-সহ একাধিক পরিকল্পনা বাস্তবায়িত হলে ফলতা আগামী দিনে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন মডেল হয়ে উঠতে পারে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *