জামিন হল না অভিষেকের! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, ৩ দিনের পুলিশ হেফাজতে বাংলার ক্রিকেটার

জামিন হল না অভিষেকের!! সমস্যা আরও বাড়ল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর জামিন পেলেন না বাংলার এই উইকেটরক্ষক-ব্যাটার। মঙ্গলবার তাঁকে চুঁচুড়া…

August 11, 2026
1 min read

জামিন হল না অভিষেকের!!

সমস্যা আরও বাড়ল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর জামিন পেলেন না বাংলার এই উইকেটরক্ষক-ব্যাটার। মঙ্গলবার তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবারই অভিষেককে গ্রেফতার করে হুগলির মগরা থানার পুলিশ। এর পর চুঁচুড়া আদালতের সিজেএম কোর্টে তাঁকে পেশ করা হয়। অভিষেকের আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন ম্যাজিস্ট্রেট। পুলিশের আবেদনের ভিত্তিতে তিন দিনের হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে।

অভিষেকের বিরুদ্ধে বিএনএস-এর ৬৯, ৩১১, ৩১৮ এবং ৬৬/৭২ আইটি ধারায় মামলা দায়ের হয়েছে। হুগলি জেলা মুখ্য আইনজীবী শিবাজী দাস বলেন, অভিযোগ অত্যন্ত গুরুতর। তাঁর কথায়, এক জন ক্রিকেটারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ সময় এক তরুণীর সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ উঠেছে। বিদেশেও তাঁরা একসঙ্গে গিয়েছিলেন। পুলিশ তদন্ত করছে এবং তদন্তের পর প্রকৃত ঘটনা সামনে আসবে।

পুলিশের তরফে ১০ দিনের হেফাজতের আবেদন করা হয়েছিল। তবে আদালত তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই সময়ের মধ্যে তদন্ত চালিয়ে নির্দিষ্ট সময় পরে অভিষেককে আবার সিজেএম আদালতে পেশ করবে পুলিশ।

আদালতে হাজির ছিলেন অভিষেকের দাদা তথা ক্রিকেটার ঈশান পোড়েল। তবে বিষয়টি বিচারাধীন বলে এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। অভিষেকের বাবাও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। আদালত চত্বরে উপস্থিত ছিলেন অভিষেকের কয়েক জন বন্ধুও। তাঁরাও কোনও মন্তব্য করেননি।

কী অভিযোগ তরুণীর?

গত ২৩ জুন মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কর্নাটকের এক তরুণী ডাক্তারি পড়ুয়া। অভিযোগকারিণীর দাবি, প্রায় সাড়ে তিন বছর ধরে তাঁদের সম্পর্ক ছিল। দু’জনে বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। এমনকি একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন তাঁরা।

তরুণীর অভিযোগ, প্রায় দেড় বছর আগে তাঁদের সম্পর্কে সমস্যা তৈরি হয়। বিষয়টি থানায় পৌঁছলেও সে সময় অভিযোগ দায়ের করা হয়নি। পরে ২৩ জুন আনুষ্ঠানিক ভাবে পুলিশের কাছে অভিযোগ জানান ওই তরুণী।

অভিযোগ দায়েরের পরও পুলিশ পদক্ষেপ করছে না বলে দাবি করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তরুণী। আদালতের নির্দেশের পরেই অভিষেককে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ ওঠার সময় অবশ্য তা অস্বীকার করেছিলেন অভিষেক। বেঙ্গালুরু থেকে আনন্দবাজার ডট কম-কে তিনি বলেছিলেন, ‘‘এখন আমি ভাল খেলছি, তাই এমন নানা কথা উঠে আসছে।’’

আইপিএলেও নজর কেড়েছেন অভিষেক

বাংলার হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পর আইপিএলে জায়গা করে নিয়েছেন অভিষেক। দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে নিয়েছিল ঋষভ পন্থের বিকল্প হিসাবে। প্রথম মরসুমে মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পেলেও দল তাঁর উপর আস্থা রেখেছিল।

পরের মরসুমেও দিল্লির হয়ে খেলেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার। এ বার ব্যাট হাতে নিজেকে আরও ভাল ভাবে মেলে ধরেন তিনি। কিন্তু মাঠের সাফল্যের মধ্যেই এ বার গুরুতর ফৌজদারি মামলায় গ্রেফতার হলেন অভিষেক।

মামলাটি এখন তদন্তাধীন। আদালতের পরবর্তী শুনানিতে পুলিশ কী তথ্য পেশ করে, সেটাই আপাতত নজরে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *