টলিপাড়ার জনপ্রিয় দম্পতির সম্পর্কে কি সত্যিই ভাঙনের সুর?
টলিপাড়ার এক জনপ্রিয় নায়ক-নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে। এক সময় নিজেদের প্রেম এবং দাম্পত্য নিয়ে খোলামেলা থাকলেও এখন যেন সম্পূর্ণ বিপরীত অবস্থানে তাঁরা। সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন কেউই। তবে সাম্প্রতিক কিছু ঘটনা তাঁদের সম্পর্কে দূরত্বের জল্পনাকে আরও উসকে দিয়েছে।
সম্প্রতি ওই অভিনেতার জন্মদিন উদ্যাপন ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, বিশেষ দিনটি তিনি কাটিয়েছেন অন্য শহরে, বন্ধুদের সঙ্গে। কিন্তু সেই উদ্যাপনে দেখা যায়নি তাঁর অভিনেত্রী স্ত্রীকে। বরং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও ভিডিওতে অভিনেতাকে বন্ধু এবং কিছু উঠতি মডেলের সঙ্গে আনন্দ করতে দেখা গিয়েছে। আর সেখান থেকেই শুরু হয়েছে প্রশ্ন— দাম্পত্য জীবনে কি সব ঠিকঠাক চলছে?
টেলিপাড়ার একাংশের দাবি, তাঁদের সম্পর্কের অবনতি নাকি অনেক দিন ধরেই চলছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দু’জন আলাদা আলাদা জীবনযাপন করছেন বলেই শোনা যাচ্ছে। এমনকি কিছু সূত্রের দাবি, তাঁরা নাকি আইনি পরামর্শও নিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কেউ।
গত কয়েক মাস ধরেই অভিনেত্রীকে অধিকাংশ সময় অন্য শহরে কাটাতে দেখা যাচ্ছে। কাজের সূত্রে তিনি ব্যস্ত থাকলেও, ইন্ডাস্ট্রির অনেকে মনে করছেন এর নেপথ্যে ব্যক্তিগত কারণও থাকতে পারে। একই সঙ্গে লক্ষ্য করা গিয়েছে, কোনও অনুষ্ঠানে অভিনেত্রী উপস্থিত থাকলে অভিনেতা অনেক সময় সেখানে যান না। আবার অভিনেতার অনুষ্ঠানে অনুপস্থিত থাকেন অভিনেত্রীও। এই ঘটনাগুলি জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে।
তবে প্রশ্ন উঠছে, যদি সত্যিই সম্পর্কে এতটা তিক্ততা এসে থাকে, তা হলে তাঁরা প্রকাশ্যে কিছু বলছেন না কেন? টলিপাড়ার অন্দরমহলের একাংশের মতে, এর অন্যতম কারণ তাঁদের পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও তাঁরা একে অপরের সঙ্গে জড়িত। ফলে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বহু দিক ভেবে এগোতে হচ্ছে তাঁদের।
এদিকে দু’জনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। অভিনেত্রী বর্তমানে একটি জনপ্রিয় ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন এবং দর্শকদের প্রশংসাও পাচ্ছেন। অন্য দিকে, শোনা যাচ্ছে খুব শীঘ্রই নতুন ধারাবাহিক নিয়ে ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেতা।
যদিও সম্পর্ক ভাঙনের এই সমস্ত খবর এখনও শুধুই জল্পনার পর্যায়ে রয়েছে। কারণ, সংশ্লিষ্ট দুই তারকার কেউই এ বিষয়ে মুখ খোলেননি। ফলে সত্যিই তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, তা সময়ই বলবে। তবে জন্মদিনের উদ্যাপনে স্ত্রীর অনুপস্থিতি যে নতুন করে আলোচনা শুরু করে দিয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?