সোনাক্ষী সিন্হার জীবনে একের পর এক ঝড়!
বলিউডে তাঁর যাত্রা শুরু হয়েছিল স্বপ্নের মতো। ২০১০ সালে Dabangg ছবিতে Salman Khan-এর বিপরীতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন Sonakshi Sinha। কিন্তু সাফল্যের পাশাপাশি বিতর্কও যেন কখনও তাঁর পিছু ছাড়েনি। জন্মদিনে ফিরে দেখা যাক সেই সব ঘটনাকে, যা বারবার শিরোনামে এনে দিয়েছে অভিনেত্রীকে।
Table of Contents
‘রামায়ণ’ প্রশ্নের উত্তর না দিতে পেরে ট্রোলিং
২০১৯ সালে Kaun Banega Crorepati-তে অংশ নিয়ে একটি সহজ প্রশ্নের উত্তর দিতে পারেননি সোনাক্ষী। প্রশ্ন ছিল, হনুমান কার জন্য সঞ্জীবনী এনেছিলেন? উত্তর দিতে না পারায় শুরু হয় ব্যাপক সমালোচনা।
বিতর্ক আরও বাড়ে কারণ তাঁর পরিবারের বাড়ির নাম ‘রামায়ণ’, আর দুই ভাইয়ের নাম লব ও কুশ। অনেকেই প্রশ্ন তোলেন, এমন পারিবারিক পরিবেশে বড় হয়ে কীভাবে তিনি উত্তরটি জানতেন না।
জাহির ইকবালের সঙ্গে বিয়ে নিয়ে সমালোচনা
২০২৪ সালে অভিনেতা Zaheer Iqbal-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী। দীর্ঘ দিনের সম্পর্ক পরিণতি পেলেও ভিন্ধর্মে বিয়ের কারণে সমাজমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে, বিয়ের পোস্টে মন্তব্য করার সুযোগ পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছিল। পরিবার প্রথমে এই বিয়েতে রাজি ছিল না বলেও নানা জল্পনা ছড়িয়েছিল।
কুমার বিশ্বাসের মন্তব্য ঘিরে বিতর্ক
কবি Kumar Vishwas এক অনুষ্ঠানে নাম না করেই এমন একটি মন্তব্য করেছিলেন, যা অনেকের মতে সোনাক্ষীকে উদ্দেশ্য করেই বলা।
তিনি বলেছিলেন, বাড়ির নাম ‘রামায়ণ’ হলেই হবে না, সন্তানদের ধর্মীয় গ্রন্থ সম্পর্কে শিক্ষা দেওয়া জরুরি। এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল।
বারবার অন্তঃসত্ত্বা হওয়ার গুজব
বিয়ের কিছুদিনের মধ্যেই সোনাক্ষীর মা হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। পরে অভিনেত্রী নিজেই এই জল্পনা উড়িয়ে দেন।
তবে একবার নয়, একাধিকবার তাঁকে একই ধরনের গুজবের মুখোমুখি হতে হয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহল প্রকাশের প্রবণতা নিয়েও অসন্তোষ জানিয়েছিলেন তিনি।
স্বজনপোষণ বিতর্কে নাম
প্রবীণ অভিনেতা Shatrughan Sinha-র মেয়ে হওয়ার কারণে বহুবার ‘নেপোটিজম’ বিতর্কে টেনে আনা হয়েছে সোনাক্ষীকে।
অনেকের দাবি ছিল, বলিউডে সুযোগ পাওয়ার ক্ষেত্রে তাঁর পারিবারিক পরিচয় বড় ভূমিকা পালন করেছে। যদিও নিজের কাজের মাধ্যমেই তিনি জায়গা তৈরি করেছেন বলে মনে করেন তাঁর অনুরাগীরা।
শরীরের গড়ন নিয়ে কটাক্ষ
অভিনয়ে আসার আগে নিজের ওজন অনেক বেশি ছিল বলে একাধিকবার জানিয়েছেন সোনাক্ষী। কঠোর পরিশ্রম করে তিনি উল্লেখযোগ্য পরিমাণ ওজন কমিয়েছিলেন।
তবুও শরীরের গড়ন এবং ওজন নিয়ে বারবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। তবে ‘বডি শেমিং’-এর বিরুদ্ধে সবসময়ই সরব থেকেছেন অভিনেত্রী এবং আত্মবিশ্বাসের সঙ্গে সমালোচনার জবাব দিয়েছেন।
সাফল্য, সমালোচনা, ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা সামাজিক কটাক্ষ— সব কিছুর মধ্য দিয়েই নিজের অবস্থানে দৃঢ় থেকেছেন সোনাক্ষী। তাই বিতর্ক যতই থাকুক, বলিউডে তাঁর স্বতন্ত্র পরিচয় অটুট রয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?