অনন্যা–সুহানা–শানায়ার বন্ধুত্বে ফাটল? বলিউডে গুঞ্জন তুঙ্গে

বলিউডে গুঞ্জন তুঙ্গে বলিউডে তাঁদের ডাকা হয় ‘থ্রি মাস্কেটিয়ার্স’। অনন্যা পাণ্ডে, সুহানা খান আর শানায়া কপূর— ছোটবেলা থেকে অবিচ্ছেদ্য তিন বন্ধু। একসঙ্গে স্কুলে যাওয়া, বিদেশে ছুটি কাটানো, পারিবারিক অনুষ্ঠান— সবেতেই…

September 19, 2025
1 min read

বলিউডে গুঞ্জন তুঙ্গে

বলিউডে তাঁদের ডাকা হয় ‘থ্রি মাস্কেটিয়ার্স’। অনন্যা পাণ্ডে, সুহানা খান আর শানায়া কপূর— ছোটবেলা থেকে অবিচ্ছেদ্য তিন বন্ধু। একসঙ্গে স্কুলে যাওয়া, বিদেশে ছুটি কাটানো, পারিবারিক অনুষ্ঠান— সবেতেই তাঁদের উপস্থিতি নজর কেড়েছে বারবার। কিন্তু সেই মধুর সম্পর্কেই কি এ বার ফাটল ধরল?

সম্প্রতি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় তৈরি ডকুমেন্টারি “ব্যাডস অফ বলিউড”-এর বিশেষ প্রদর্শনীতে হাজির ছিলেন অনন্যা। তখনও অবশ্য কোনও অস্বাভাবিকতা চোখে পড়েনি। তবে এর কিছু দিন পরেই অনন্যার একটি ইনস্টাগ্রাম স্টোরি নতুন করে গুঞ্জন ছড়িয়েছে।

অভিনেত্রী তাঁর স্টোরিতে একটি ভাঙা হৃদয়ের ছবি শেয়ার করেন। ছবির সঙ্গে লেখা ছিল— “প্রেম ভাঙলেও এত কষ্ট হয় না, যতটা খারাপ লাগে বন্ধুত্ব ভাঙলে।” এই একটিমাত্র পোস্ট ঘিরেই শুরু হয়েছে জোর আলোচনা।

ভক্ত থেকে শুরু করে বলিউড মহল— সকলের প্রশ্ন, এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে লেখা? তবে কি বহু বছরের সখ্যে ভাটা পড়েছে? শানায়া বা সুহানার সঙ্গে অনন্যার বন্ধুত্বে কি সত্যিই ফাটল ধরেছে?

বিনোদন দুনিয়ার একাংশের মতে, অনন্যা এই পোস্ট করে আসলে নিজের মনখারাপ প্রকাশ করেছেন। ব্যক্তিগত জীবনে সম্পর্কের ওঠানামা থাকতেই পারে। তবে যেহেতু তাঁরা তিনজনই স্টার কিড এবং ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছেন, তাই এই পোস্টে কৌতূহল আরও বেড়েছে।

এখানেই শেষ নয়। বলিউডে খবর, নব্যা নভেলী নন্দাও অনন্যার ঘনিষ্ঠ বন্ধু। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি নব্যার সঙ্গে সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছে?

তবে শানায়া বা সুহানা, কেউই এ নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি। অনন্যাও তাঁর পোস্ট নিয়ে কোনও ব্যাখ্যা দেননি। ফলে জল্পনা আরও ঘনীভূত হচ্ছে।

বলিউডে বন্ধুত্ব, সম্পর্ক আর তার ভাঙন নিয়ে সব সময়ই আগ্রহ থাকে দর্শকদের। অনন্যার এই একটি পোস্টই যেন আলোড়ন ফেলে দিয়েছে। বন্ধুত্বের বন্ধন কি সত্যিই আলগা হয়ে আসছে, নাকি এটি কেবলই এক আবেগঘন মুহূর্ত— তার উত্তর সময়ই দেবে।

তবে একটা বিষয় পরিষ্কার, বলিউডের এই তিন স্টার কিডের বন্ধুত্বের কাহিনি বরাবরই ছিল চর্চার কেন্দ্রবিন্দু। তাই হঠাৎ করেই ফাটল বা মনোমালিন্যের গুঞ্জন আরও বড় করে দেখা দিচ্ছে। এখন দেখার বিষয়, এই বন্ধুত্বের সমীকরণ নতুন মোড় নেয়, নাকি পুরনো সম্পর্কের দৃঢ়তা আরও প্রমাণ করে দেন তাঁরা।

ওড়িশায় ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি, ১৩৯৬ কোটির প্রতারণা মামলায় উদ্ধার কোটি টাকার সম্পদ

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *