সুঁচ নয়, এবার দাঁতের ফাঁক দিয়েই টিকা! নতুন গবেষণায় টিকাকরণে বিপ্লবের ইঙ্গিত

সুঁচ নয়, এবার দাঁতের ফাঁক দিয়েই টিকা!! টিকাকরণ শুনলেই অনেকের মনে পড়ে যন্ত্রণা আর ভয়—সুঁচের খোঁচা, ব্যথা, এমনকি পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা। কিন্তু বিজ্ঞানীরা এবার একেবারে নতুন পথ খুঁজে পেয়েছেন, যেখানে টিকা…

August 5, 2025
1 min read

সুঁচ নয়, এবার দাঁতের ফাঁক দিয়েই টিকা!!

টিকাকরণ শুনলেই অনেকের মনে পড়ে যন্ত্রণা আর ভয়—সুঁচের খোঁচা, ব্যথা, এমনকি পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা। কিন্তু বিজ্ঞানীরা এবার একেবারে নতুন পথ খুঁজে পেয়েছেন, যেখানে টিকা দেওয়া যাবে একেবারে সুঁচ ছাড়া, ব্যথাহীনভাবে—দাঁতের ফাঁক দিয়ে, ফ্লসিংয়ের মাধ্যমে!

এই অভিনব পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার বিজ্ঞানীরা। তাঁদের দাবি, ডেন্টাল ফ্লস বা দাঁতের ফাঁকে সুতো চালিয়ে পরিষ্কারের যে পরিচিত প্রক্রিয়া, সেটিকেই কাজে লাগিয়ে শরীরে প্রতিষেধক পৌঁছে দেওয়া সম্ভব।

ফ্লসিং-ই টিকাকরণ?

আসলে এই পদ্ধতি একেবারেই সাধারণ টুথপিক বা দাঁত খোঁচানোর মতো নয়। আধুনিক ডেন্টাল ফ্লসিং টুল ব্যবহার করে, ওষুধ মাড়ির এমন এক অংশে পৌঁছে দেওয়া হয়, যেখানে রয়েছে বিশেষ ধরনের কোষ—যাকে বলা হয় “জাংশনাল এপিথেলিয়াম”। এই কোষ খুবই নরম এবং সংবেদনশীল, ফলে সেখানে ওষুধ পৌঁছনো তুলনামূলকভাবে সহজ।

গবেষকদের পরিকল্পনা, ফ্লসিং টুলে একটি ওষুধ-বাহী আস্তরণ থাকবে। ব্যবহারকারী যখন সেই টুল দিয়ে দাঁতের ফাঁক ও মাড়ি পরিষ্কার করবেন, তখন ওষুধ ওই মাড়ির কোষ দিয়ে শরীরে প্রবেশ করবে। এরপর তা লালার মাধ্যমে গলা, নাক ও ফুসফুসে পৌঁছে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করবে।

একাধিক সুবিধা একসঙ্গে

এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা—এটি সুঁচবিহীন এবং ব্যথাহীন। এছাড়া মুখগহ্বর পরিষ্কার থাকার ফলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে, আর একইসঙ্গে রোগ প্রতিরোধ ব্যবস্থাও শক্তিশালী হয়। বিশেষ করে করোনা, ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়ার মতো রোগ যেগুলোর সংক্রমণ শ্বাসনালির মাধ্যমে ছড়ায়, সেগুলোর বিরুদ্ধে এই পদ্ধতি কার্যকর হতে পারে বলে মনে করছেন গবেষকরা।

গবেষণাটি প্রকাশিত হয়েছে প্রভাবশালী ‘Nature Biomedical Engineering’ জার্নালে। যদিও এই মুহূর্তে পরীক্ষা চলছে শুধুমাত্র পশুদের উপর, কিন্তু গবেষকেরা শিগগিরই মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়ালের পরিকল্পনা করছেন।

প্রোটিন খেয়ে মেদ ঝরাতে গিয়ে বেড়ে যেতে পারে ওজন, কোন ভুলে এমন হতে পারে?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *