বর্ষায় ঘুরতে যাচ্ছেন?
বৃষ্টি মানেই অনেকের কাছে ভ্রমণের মজা দ্বিগুণ! তবে বর্ষায় ঘুরতে গেলে খামখেয়ালি আবহাওয়ার সঙ্গে তাল মেলাতে হলে প্রস্তুতিও হতে হবে পরিপাটি। ছাতা বা রেনকোট তো সবার প্রথমেই মাথায় আসে। কিন্তু শুধু এগুলোর উপর ভরসা করলে চলবে না। পুরো দিন ধরে যদি বাইরে কাটাতে চান, তবে সঙ্গে রাখতে হবে কিছু অতিরিক্ত দরকারি জিনিস, যা আপনাকে করবে ভেজা দিনের জন্য একেবারে তৈরি।
কী কী সঙ্গে নেবেন বর্ষার দিনে বেড়াতে গেলে?
১। জিওলিন ট্যাবলেট
বর্ষায় জলের মাধ্যমে সংক্রমণের আশঙ্কা বেশি। যদি বিশুদ্ধ পানীয় জল না মেলে, তাহলে জলের বোতলে একটি জিওলিন ট্যাবলেট ফেলে নিন। এটা জলে থাকা ক্ষতিকর জীবাণু ধ্বংস করে দেয়।
২। গামবুট বা বৃষ্টির জুতো
কাদা বা জমা জলের মধ্যে হেঁটে যাওয়ার সময় গামবুট রাখলে পা শুকনো থাকবে এবং আরাম পাবেন। সাধারণ ক্যানভাস বা চপ্পল বর্ষায় পুরো ভেসে যেতে পারে।
৩। মশা তাড়ানোর ক্রিম
বর্ষার দিনে মশার উপদ্রব খুব স্বাভাবিক। তাই সঙ্গে রাখুন কোনও ‘মসক্যুইটো রেপেলেন্ট’। তা না হলে বেড়াতে গিয়ে অস্বস্তিতে পড়তে হতে পারে।
৪। এক্সট্রা পোশাক
ভিজে যাওয়ার আশঙ্কা থাকেই, তাই সঙ্গে একটা বাড়তি পোশাক রাখুন। এমন পোশাক বেছে নিন যা দ্রুত শুকোয় এবং ভাঁজ করে সহজে ব্যাগে রাখা যায়।
৫। জিপলক পাউচ
মোবাইল, টাকা, পরিচয়পত্র বা টিকিট— এই সমস্ত কিছুই ভিজে গেলে বড় সমস্যা। তাই এগুলো রাখুন জলরোধী জিপলক পাউচে।
৬। ব্যাগের রেনকভার
আপনার ব্যাকপ্যাক বা হ্যান্ডব্যাগটিও যাতে বৃষ্টিতে স্যাঁতসেঁতে না হয়, তার জন্য সঙ্গে রাখুন একটা ওয়াটারপ্রুফ ব্যাগ কভার।
৭। ছোট তোয়ালে
চোখ-মুখ মোছা থেকে শুরু করে হাত শুকোনো— তোয়ালেটা কাজে লাগবেই। সহজে ভাঁজ করে ব্যাগে রাখা যায় এমন তোয়ালে পছন্দ করুন।
৮। পাওয়ার ব্যাঙ্ক
বিদ্যুৎ না থাকলে বা মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেলে সমস্যায় পড়তে পারেন। তাই সঙ্গে রাখুন একটা চার্জ করা পাওয়ার ব্যাঙ্ক।
৯। জলভরা বোতল
বাইরের জল না খাওয়াই শ্রেয়। নিজেই বাড়ি থেকে মিনারেল ওয়াটার বা ফিল্টার করা জল ভর্তি বোতল নিয়ে বেরোন।
বিমানের প্রতি ভয় বাড়ছে? দুর্ঘটনার পরে যাত্রীদের মনে ঘনীভূত ‘ফ্লাইট অ্যাংজাইটি’