‘জেইই অ্যাডভান্সড ২০২৫’-এ নারায়ণার সাফল্যে পশ্চিমবঙ্গে গর্বের হাওয়া

জেইই অ্যাডভান্সড ২০২৫! শিক্ষাক্ষেত্রে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ‘নারায়ণা এডুকেশনাল ইনস্টিটিউশনস্‌’। ভারতের অন্যতম কঠিন এবং মর্যাদাপূর্ণ ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জেইই অ্যাডভান্সড ২০২৫-এ নজিরবিহীন ফলাফল করে গোটা দেশের নজর কেড়েছে…

June 8, 2025
1 min read

জেইই অ্যাডভান্সড ২০২৫!

শিক্ষাক্ষেত্রে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ‘নারায়ণা এডুকেশনাল ইনস্টিটিউশনস্‌’। ভারতের অন্যতম কঠিন এবং মর্যাদাপূর্ণ ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জেইই অ্যাডভান্সড ২০২৫-এ নজিরবিহীন ফলাফল করে গোটা দেশের নজর কেড়েছে এই প্রতিষ্ঠান। আর সেই ঐতিহাসিক সাফল্যের অংশ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গও—নারায়ণার পশ্চিমবঙ্গ শাখার শিক্ষার্থীরা যেমন অসাধারণ ফল করেছেন, তেমনই কলকাতার সাম্যজ্যোতি বিশ্বাসও নিজেকে দেশের প্রথম সারির মেধাবীদের তালিকায় তুলে ধরেছেন।

৪৬ বছরেরও বেশি সময় ধরে শিক্ষা ও কোচিং জগতে অন্যতম পথপ্রদর্শক হয়ে থাকা নারায়ণা শুধু পরীক্ষার র‍্যাঙ্ক নয়, ছাত্রছাত্রীদের ভিত শক্ত করা, তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করার দিকে বরাবরই গুরুত্ব দেয়। তারই ফলশ্রুতি—এই বছর ‘জেইই অ্যাডভান্সড’-এর অল ইন্ডিয়া টপ টেন-এ জায়গা করে নিয়েছেন পাঁচ জন নারায়ণা ছাত্র, যাঁদের মধ্যে রয়েছেন মাজিদ হুসেন (AIR 3), পার্থ মন্দার ভার্তক (AIR 4), অক্ষত চৌরাশিয়া (AIR 6), সাহিল দেও (AIR 7) এবং ভাদলামুড়ি লোকেশ (AIR 10)। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের গর্ব সাম্যজ্যোতি বিশ্বাসও (AIR 63) প্রতিষ্ঠানের গৌরব বাড়িয়েছেন।

নারায়ণার পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান সুব্রমাণ্যম পংগুরু একে বলেন, “এই কৃতিত্ব শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয়। এটি প্রমাণ করে, আমাদের শিক্ষক-শিক্ষিকা, পরিকাঠামো এবং পাঠ্যক্রমের ধারাবাহিক উন্নয়ন কতটা কার্যকর।” প্রাতিষ্ঠানিক প্রধান প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় জানিয়েছেন, “আমাদের ছাত্রছাত্রীদের মনঃসংযোগ, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসই এই সাফল্যের পেছনে মূল চালিকা শক্তি।” আঞ্চলিক প্রধান কে. লক্ষ্মণ রাও এই প্রসঙ্গে বলেন, “সাম্যজ্যোতির মতো প্রতিভা খুঁজে বার করা এবং তাকে প্রস্তুত করা—এই আমাদের কাজ।”

নিজের কৃতিত্ব নিয়ে সাম্যজ্যোতি বলেন, “এই সাফল্য একার নয়। বাবা-মা, শিক্ষক, বন্ধুরা—সবাই পাশে ছিলেন। নারায়ণার স্ট্রাকচার্ড স্টাডি প্ল্যান, অল ইন্ডিয়া টেস্ট সিরিজ়, ধারাবাহিক গাইডেন্স—সবকিছু মিলিয়ে আমি আমার স্বপ্নের আরও কাছে পৌঁছতে পেরেছি।”

এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে নারায়ণার আঞ্চলিক কেন্দ্রগুলি—পার্ক স্ট্রিট, হাওড়া, শিলিগুড়ি, সোনারপুর, নিউটাউন, মহেশতলা, রায়গঞ্জ ও বহরমপুর। এই কেন্দ্রগুলোতে শুধুই পড়ানো হয় না, গড়ে তোলা হয় ভবিষ্যতের পথপ্রদর্শক। তাই নারায়ণা মানেই শুধু সাফল্য নয়, এক বিশ্বস্ত ভবিষ্যতের প্রতিশ্রুতি।

বাড়ির খাবারেও বাড়তে পারে কোলেস্টেরল: প্রাতরাশে এই ৫ খাবার খাবেন না কেন?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *