ইন্ডিয়া বনাম এনডিএ
বুধবার, ২০ নভেম্বর, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মহারাষ্ট্রে ২৮৮টি আসনে এক দফাতেই ভোট হচ্ছে, যেখানে প্রায় ৪১৩৬ জন প্রার্থী নিজের ভাগ্য পরীক্ষা করছেন। ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফার ভোট চলছে ৮১টি বিধানসভা আসনের মধ্যে ৩৮টিতে। এই নির্বাচনের ফলের দিকে তাকিয়ে গোটা দেশ। মহারাষ্ট্রে শিবসেনা (একনাথ শিন্ডে), বিজেপি, এনসিপি (অজিত)-এর ‘মহাজুটি’ এবং কংগ্রেস, শিবসেনা (উদ্ধব), এনসিপি (শরদ) এর ‘মহাবিকাশ আঘাড়ী’ এর মধ্যে জমেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
ঝাড়খণ্ডে ২০১৯ সালের মতোই এবারও ‘মহাগঠবন্ধন’ (জেএমএম, কংগ্রেস, আরজেডি) একত্রে লড়ছে, কিন্তু এবারের পরিস্থিতি কিছুটা আলাদা। ‘জমি জিহাদ’ এবং দুর্নীতি নিয়ে বিজেপি বারবার আক্রমণ করছে হেমন্ত সোরেনের সরকারকে। দলের অন্দরের কোণঠাসা পরিস্থিতি এবং দলবদলের ঘটনা মহাগঠবন্ধনকে চাপে ফেলেছে।
এবারের নির্বাচনে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের ভোট গণনার ফল শনিবার ঘোষণা করা হবে।