২০৩১-এ দেশের প্রধান বিচারপতি হতে পারেন বাংলার জয়মাল্য বাগচী

দেশের প্রধান বিচারপতি হতে পারেন বাংলার জয়মাল্য বাগচী! ভারতের বিচারব্যবস্থায় আগামী দিনে এক গর্বের অধ্যায় সংযোজিত হতে চলেছে। ২০৩১ সালে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি (Chief Justice of India) হতে…

August 29, 2025
1 min read

দেশের প্রধান বিচারপতি হতে পারেন বাংলার জয়মাল্য বাগচী!

ভারতের বিচারব্যবস্থায় আগামী দিনে এক গর্বের অধ্যায় সংযোজিত হতে চলেছে। ২০৩১ সালে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি (Chief Justice of India) হতে পারেন একজন বাঙালি—বিচারপতি জয়মাল্য বাগচী। কলকাতা হাই কোর্টে দীর্ঘদিনের কর্মজীবনের পর, বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি পদে দায়িত্ব সামলাচ্ছেন। সব কিছু ঠিকঠাক চললে, ২০৩১ সালের ২৬ মে থেকে তিনি দেশের সর্বোচ্চ বিচারপতির আসনে বসতে পারেন।

বিচারপতি বাগচীর বিচারব্যবস্থায় যাত্রা শুরু ২০১১ সালের ২৭ জুন, কলকাতা হাই কোর্টের বিচারপতি হিসেবে। দীর্ঘ ১৩ বছরের অভিজ্ঞতায় তিনি বহু গুরুত্বপূর্ণ মামলায় ন্যায়ের পথে সিদ্ধান্ত দিয়েছেন। ২০২১ সালের জানুয়ারিতে তাঁকে অন্ধ্রপ্রদেশ হাই কোর্টে বদলি করা হলেও, ওই বছরই নভেম্বরে আবার কলকাতায় ফিরে আসেন।

একটি বিষয় এই নিয়োগকে বিশেষ করে তুলছে। সাধারণত, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেতে হলে কোনো না কোনো হাই কোর্টের প্রধান বিচারপতি পদে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা প্রয়োজন হয়। কিন্তু বিচারপতি বাগচীর ক্ষেত্রে সেই প্রচলিত ধারা বদলেছে। তিনি কখনও কোনো হাই কোর্টের প্রধান বিচারপতি ছিলেন না। তবু সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর দক্ষতা, সততা, বিশ্লেষণ ক্ষমতা ও ন্যায়ের প্রতি দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে তাঁর নাম সুপারিশ করে। রাষ্ট্রপতির অনুমোদন ও কেন্দ্রীয় আইন মন্ত্রকের বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় ২০২৫ সালের মার্চে।

বর্তমানে দেশের শীর্ষ আদালতে দুই বাঙালি বিচারপতি রয়েছেন—বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি দীপঙ্কর দত্ত। ২০৩১ সালে বিচারপতি বাগচী প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলে, তাঁর মেয়াদ হবে প্রায় পাঁচ মাস—২৬ মে থেকে ২ অক্টোবর পর্যন্ত।

এই তালিকায় বিচারপতি বাগচী ছাড়াও আগামী বছরগুলিতে যাঁরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন, তাঁরা হলেন:

  • বিচারপতি সূর্য কান্ত (২০২৪ সালের ২৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি)
  • বিচারপতি বিক্রম নাথ (২০২৭ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর)
  • বিচারপতি বিভি নাগরত্ন (২০২৭ সালের ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর)
  • বিচারপতি পিএস নরসিংহ (২০২৭ সালের ৩০ অক্টোবর থেকে ২০২৮ সালের ২ মে)
  • বিচারপতি জেবি পারদিওয়ালা (২০২৮ সালের ৩ মে থেকে ২০৩০ সালের ১১ অগস্ট)
  • বিচারপতি কেভি বিশ্বনাথন (২০৩০ সালের ১২ অগস্ট থেকে ২০৩১ সালের ২৫ মে)
  • বিচারপতি বিপুল পাঞ্চোলি (২০৩১ সালের ৩ অক্টোবর থেকে ২০৩৩ সালের ২৭ মে)

ভারতের বিচারব্যবস্থার এই সর্বোচ্চ পদে একজন বাঙালির আসীন হওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। বিচারপতি বাগচীর মতো অভিজ্ঞ ও ন্যায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বিচারপতির নেতৃত্বে ভারতের সুপ্রিম কোর্ট আরও দৃঢ় পদক্ষেপে এগোবে, এ আশা করাই যায়।

ছবিমুক্তির আগেই কোটির ঘরে নন্দিতা-শিবপ্রসাদ! টলিউডে বাজিমাত এই জুটির

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *