১৭ মিনিট কমল ‘টক্সিক’-এর ইংরেজি সংস্করণ! যশ-কিয়ারার কোন দৃশ্য বাদ পড়ল ছবির নতুন ভার্সনে?

১৭ মিনিট কমল ‘টক্সিক’-এর ইংরেজি সংস্করণ! প্রেক্ষাগৃহে এখনও চলছে যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস্‌’। এর মধ্যেই ছবিটির ইংরেজি সংস্করণ নিয়ে নতুন খবর। ৪ সেপ্টেম্বর থেকে ভারতে ইংরেজি…

September 4, 2026
1 min read

১৭ মিনিট কমল ‘টক্সিক’-এর ইংরেজি সংস্করণ!

প্রেক্ষাগৃহে এখনও চলছে যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস্‌’। এর মধ্যেই ছবিটির ইংরেজি সংস্করণ নিয়ে নতুন খবর। ৪ সেপ্টেম্বর থেকে ভারতে ইংরেজি ভাষায় ছবিটি দেখানো হবে। তবে এই সংস্করণটি মূল ছবির তুলনায় বেশ খানিকটা ছোট। জানা যাচ্ছে, প্রায় ১৭ মিনিটের বেশ কিছু দৃশ্য বাদ দেওয়া হয়েছে নতুন কাটে।

বর্তমানে হিন্দি-সহ ভারতের একাধিক ভাষায় যে ‘টক্সিক’ প্রেক্ষাগৃহে চলছে, তার দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ১৪ মিনিট। অন্য দিকে, ইংরেজি সংস্করণের রানটাইম রাখা হয়েছে প্রায় ২ ঘণ্টা ৫৭ মিনিট। অর্থাৎ, দুই সংস্করণের মধ্যে তফাত প্রায় ১৭ মিনিট।

ঠিক কোন কোন অংশ বাদ দেওয়া হয়েছে, তা এখনও আনুষ্ঠানিক ভাবে স্পষ্ট করা হয়নি। তবে ইতিমধ্যেই জানা যাচ্ছে, যশ ও কিয়ারা আডবাণীর জনপ্রিয় গান ‘তবাহী’ ইংরেজি সংস্করণে থাকছে না। ফলে নতুন সংস্করণে ছবির আবহ বা কিছু দৃশ্যের বিন্যাসে কতটা পরিবর্তন হয়েছে, তা নিয়ে দর্শকদের কৌতূহল তৈরি হয়েছে।

ছবিতে যশ ও কিয়ারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরৈশী এবং রুক্মিণী বসন্ত। হিংসা, ঈর্ষা, প্রেম এবং মুক্তির টানাপড়েনকে কেন্দ্র করে তৈরি এই ছবি। গল্পের পাশাপাশি ছবির হিংসাত্মক দৃশ্য এবং যশের সঙ্গে কিয়ারা, তারা ও রুক্মিণীর ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও মুক্তির আগে থেকেই আলোচনা হয়েছে।

তবে ছবিকে ঘিরে বিতর্কও কম হয়নি। একাংশের অভিযোগ, ‘টক্সিক’-এ অপ্রয়োজনীয় যৌনতার ইঙ্গিত এবং অতিরিক্ত রক্তাক্ত দৃশ্য রয়েছে। এর মাঝেই পরিচালক গীতু মোহনদাসের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিয়োও নতুন করে আলোচনায় আসে।

সেখানে পরিচালক চিত্রনাট্য ও শুটিংয়ের পার্থক্য নিয়ে জানিয়েছিলেন, কাগজে যে ভাবে একটি দৃশ্য লেখা হয়, শুটিং এবং সম্পাদনার সময়ে সেটি বদলে যেতে পারে। এমনকি প্রযোজকদেরও তিনি নাকি আগে থেকেই বলে দেন, তাঁরা যে চিত্রনাট্য পড়ছেন, শেষ পর্যন্ত পর্দায় ঠিক সেটিই দেখতে পাবেন না।

যশও মুক্তির আগে ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা বাড়িয়েছিলেন। অভিনেতার কথায়, প্রেক্ষাগৃহ থেকে বেরোনোর সময় দর্শকদের মনে প্রশ্ন জাগতে পারে—“এটা কী দেখলাম!” এবার ইংরেজি সংস্করণে ১৭ মিনিটের কাটছাঁট সেই কৌতূহল আরও বাড়িয়ে দিল।

তবে নতুন সংস্করণে ঠিক কী কী পরিবর্তন করা হয়েছে, ‘তবাহী’ ছাড়া আর কোন কোন দৃশ্য বাদ গিয়েছে—তা জানতে আপাতত অপেক্ষা করতে হবে ইংরেজি ভার্সনটি প্রেক্ষাগৃহে আসা পর্যন্ত।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *