হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে চান? শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ান এই ৫ সহজ উপায়ে

হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে চান? অনেকেই কোলেস্টেরল শুনলেই চিন্তায় পড়ে যান। কারণ, কোলেস্টেরলের বাড়বাড়ন্ত আমাদের হৃদ্‌রোগ, ডায়াবেটিসসহ নানা সমস্যা ডেকে আনে। কিন্তু কি জানেন? কোলেস্টেরল মানেই খারাপ নয়! শরীরে ভালো কোলেস্টেরল…

August 10, 2025
1 min read

হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে চান?

অনেকেই কোলেস্টেরল শুনলেই চিন্তায় পড়ে যান। কারণ, কোলেস্টেরলের বাড়বাড়ন্ত আমাদের হৃদ্‌রোগ, ডায়াবেটিসসহ নানা সমস্যা ডেকে আনে। কিন্তু কি জানেন? কোলেস্টেরল মানেই খারাপ নয়! শরীরে ভালো কোলেস্টেরল বা এইচডিএল (High-Density Lipoprotein) আছে, যা আসলে আমাদের জন্য রক্ষাকবচের মতো কাজ করে। এইচডিএল শরীরে খারাপ কোলেস্টেরল বা এলডিএলকে (Low-Density Lipoprotein) কমিয়ে স্বাস্থ্য রক্ষা করে। তাই শুধু খারাপ কোলেস্টেরল কমানোই নয়, ভালো কোলেস্টেরল বাড়ানোও খুব জরুরি।

তাহলে কী করবেন? চলুন জেনে নেওয়া যাক পাঁচটি সহজ উপায়, যেগুলো রোজ জীবনে অনুসরণ করলে এইচডিএল বাড়বে আর হার্ট থাকবে সুস্থ।

১) ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকুন
ধূমপান করলে শরীরে ভালো কোলেস্টেরল কমে যায়, আর খারাপ কোলেস্টেরল বেড়ে যায়। এর ফলে স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়ে। এছাড়াও মদ্যপানও এড়ানোই ভাল। এই দুটি অভ্যাস ছাড়লেই শরীরের রক্তে এইচডিএলের পরিমাণ বাড়তে সাহায্য করবে।

২) ওজন নিয়ন্ত্রণে রাখুন
অতিরিক্ত ওজন বাড়ালে শরীরের মেদ জমে এবং খারাপ কোলেস্টেরল বেড়ে যায়, আর ভালো কোলেস্টেরল কমে যায়। তাই ট্র্যান্স ফ্যাট যুক্ত খাবার যেমন চিপস, ফাস্টফুড, প্রক্রিয়াজাত ও ভাজাভুজি খাবার এড়ানো উচিত। ওজন নিয়ন্ত্রণে থাকলে হৃদরোগের ঝুঁকিও কমে।

৩) নিয়মিত শরীরচর্চা করুন
নিয়মিত অ্যারোবিক ব্যায়াম বা ভারী শরীরচর্চা করা হলে শরীরে ভালো কোলেস্টেরল বৃদ্ধি পায়। বয়স বাড়লে ভারী ব্যায়াম কঠিন হলেও, দিনে অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটাহাটি করলেই শরীরের এইচডিএল বাড়বে। সাঁতার কাটলেও তা উপকারী। শরীর সচল রাখাটাই মূল কথা।

৪) চিনি কমান
খাদ্যতালিকায় অতিরিক্ত চিনি খেলে ক্যালোরি বাড়ে, আর খারাপ কোলেস্টেরলের মাত্রাও বৃদ্ধি পায়। তাই খাবারে চিনি কমানো খুব জরুরি। ফলমূল বা প্রাকৃতিক মিষ্টি খেয়ে চিনি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

৫) স্বাস্থ্যকর খাবার খান
ভালো কোলেস্টেরল বাড়াতে খাদ্যতালিকায় স্বাস্থ্যকর ফ্যাট যুক্ত খাবার রাখুন। আমন্ড, আখরোট, তিসি, চিয়া বীজ, ফ্যাটযুক্ত মাছ যেমন স্যামন, সর্ষের তেল, জলপাই তেল, অ্যাভোকাডো এগুলো খুব উপকারী। এছাড়া বেগুনি রঙের সব্জি যেমন বেগুন, বাঁধাকপি ইত্যাদিতে থাকা অ্যান্থোসায়ানিন অ্যান্টিঅক্সিডেন্ট এইচডিএল বাড়াতে সাহায্য করে।

সর্বোপরি, হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে ও সুস্থ থাকতে, খারাপ কোলেস্টেরল কমানো আর ভালো কোলেস্টেরল বাড়ানোর ওপরই জোর দিতে হবে। এই পাঁচটি সহজ পরিবর্তন জীবনযাপনে আনার মাধ্যমে আপনার শরীর আরও সুস্থ ও শক্তিশালী থাকবে। তাই আজই শুরু করুন—নিজেকে ভালো রাখুন, হৃদয়কে সুস্থ রাখুন।

ঘন ঘন প্রস্রাব নয়, আরও অনেক উপসর্গ জানান দিতে পারে ডায়াবিটিস! কী ভাবে বুঝবেন?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *