সূর্যকুমারের সঙ্গে কী কথা হত?
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ও নেটপ্রভাবী খুশি মুখোপাধ্যায় দাবি করেছিলেন, ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁর সঙ্গে নিয়মিত বার্তা চালাচালি করতেন। সেই মন্তব্যের পরই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। খুশির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন ফয়জান আনসারি নামে এক ব্যক্তি, যিনি নিজেকে সূর্যকুমারের শহর গাজিপুরের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।
এই বিতর্কের মাঝেই খুশি প্রকাশ্যে আনলেন, সূর্যকুমারের সঙ্গে তাঁর আসলে কী ধরনের কথা হত।
খুশির দাবি, বিভিন্ন ক্রিকেটারই তাঁকে বার্তা পাঠান। তবে সূর্যকুমারের নাম উল্লেখ করে তিনি জানিয়েছিলেন, অধিনায়ক নিজে থেকেই কয়েক বার তাঁকে মেসেজ করেছিলেন। যদিও সেই সময়ই খুশি স্পষ্ট করে দিয়েছিলেন, তাঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক ছিল না। বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন সূর্যকুমার যাদব।
তবে খুশির বক্তব্য আলাদা। তাঁর কথায়, “আমাদের মধ্যে কথা হত। মূলত বন্ধুত্বের জায়গা থেকেই। মজার মজার কথা, সাধারণ আলাপ—এর বেশি কিছু নয়।”
চ্যাটের প্রমাণ আছে কি না—এই প্রশ্ন উঠতেই খুশি বলেন,
“আমি এমন মানুষ নই যে কারও সম্মান নষ্ট করতে চ্যাট ফাঁস করব। উপরন্তু, আমি ফোনে পুরনো চ্যাট জমিয়ে রাখিও না। সব মুছে দিই। তবে এটা ঠিক, আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হত।”
এই মন্তব্যের পর আবার নতুন করে বিতর্ক উসকে যায়। কেউ বলছেন, খুশি ইচ্ছে করেই আলোচনায় থাকতে চাইছেন। আবার কেউ তাঁর পাশে দাঁড়িয়ে বলছেন, নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়াটা অপরাধ নয়।
খুশির জীবনের গল্পটাও কম চড়াই-উতরাই নয়। বয়স প্রায় ২৯। মুম্বইয়েই পড়াশোনা শেষ করেছেন। কলেজে পড়ার সময় থেকেই অভিনয় জগতে পা রাখেন। যদিও প্রথম ছবির সুযোগ পান দক্ষিণী ইন্ডাস্ট্রিতে, ২০১৩ সালে। সে ভাবে বড় পরিচিতি তখন পাননি। পরে কয়েকটি হিন্দি ছবিতে ছোট চরিত্রে অভিনয় করলেও বলিউডে নিজের জায়গা পাকাপাকি করতে পারেননি।
সবচেয়ে বেশি পরিচিতি আসে এমটিভির একটি রিয়্যালিটি শোয়ের মাধ্যমে। তবে কাঙ্ক্ষিত জনপ্রিয়তা তখনও অধরা। পরে খুশি প্রাপ্তবয়স্ক ধাঁচের কিছু প্রজেক্টে কাজ শুরু করেন। তিনি নিজেই জানিয়েছেন, তাঁর নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে ভাল আয় হয়। ব্যক্তিগত ভিডিও কলের মাধ্যমেও ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন, যার জন্য নির্দিষ্ট পারিশ্রমিক নেওয়া হয়।
এই সবকিছুর মাঝেই সূর্যকুমারকে ঘিরে মন্তব্য যেন তাঁর জীবনে নতুন ঝড় তুলে দিয়েছে। এখন দেখার, এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয় এবং খুশি শেষ পর্যন্ত কী ভাবে নিজেকে প্রমাণ করতে পারেন।
একদিকে ক্রিকেট তারকার নাম, অন্যদিকে এক সংগ্রামী অভিনেত্রীর স্বীকারোক্তি—এই দ্বন্দ্বে শেষ কথা এখনও বলা বাকি।
‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা